How To Buy Jaggery : চিনির পরিবর্তে এখন ভারতের রান্নাঘরে ঢুকে পড়েছে গুড়। প্রাকৃতিক গুণে ভরপুর এই খাবার পায়েস থেকে শুরু করে অনেক কিছুতেই ব্যবহার করি আমরা। তবে বাজারে গুড়ের ব্য়বহার বাড়তে দেখেই এরসঙ্গে ভেজাল মেশাচ্ছে অনেক অসাধু ব্য়বসায়ী। যেখানে গুড়ের রং পরিবর্তন থেকে শুরু করে এর ওজন ভারী করা হচ্ছে। জেনে নিন, কীভাবে ঘরেই সামান্য চেষ্টাতেই ধরতে পারবেন গুড়ের ভেজাল। সম্প্রতি এই বিষয়ে 'ফুড সেফটি অ্য়ান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া'(FSSAI) একটি টিপস দিয়েছে।

Continues below advertisement

কীভাবে পরীক্ষা করবেন গুড়ের ভেজাল ?গুড়ের এই ভেজাল ধরতে 'ফুড সেফটি অ্য়ান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া'(FSSAI) একটি টেস্টের কথা বলেছে। যেটা আপনি সহজেই ঘরে বসে করে ফেলতে পারবেন। এতে বুঝে যাবেন গুড়ে বেকিং সোডার মতো উপাদান দেওয়া হয়েছে কিনা ? উপভোক্তাদের সচেতন করতে এই নতুন উদ্যোগ নিয়েছে FSSAI । গুড়ের মধ্য়ে ঠিক কী ব্যবহার করলে সহজেই চেনা যাবে ভেজাল, এখানে রইল টিপস। 

এই অ্য়াসিড আপনার কাছে আছে ?প্রথমে গুড়ের ভেজাল চিনতে আপনাকে তা গুড়ো করে নিতে হবে। এরপর একটি গ্লাসের বা টেস্ট টিউবের এক চুতুর্থাংশ গুড়ের গুড়োর মধ্যে হাইড্রোক্লোরিক অ্য়াসিড মেশাতে হবে। 'ফুড সেফটি অ্য়ান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া'(FSSAI) জানিয়েছে, এর মধ্যে ৩ এমএল HCL ঢাললেই বুঝতে পারবেন গুড় ভেজাল না আসল। যদি গুড়ের দ্রবণ থেকে বাবল বা ফেনা উঠতে শুরু করলে বুঝবেন, এর মধ্য়ে বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বোনেট মেশানো হয়েছে। তবে ফেনা না উঠলে বুঝবেন এতে এই ধরনের কিছু মেশানো হয়নি। 

Continues below advertisement

কোন কেমিস্ট্রির কারণে এই ঘটনা ঘটেসাধারণত আমরা জানি, সোডিয়াম বাই কার্বোনেট সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। যে কারণে গুড়ে ভেজাল থাকলে বাবল বা ফেনা উঠতে দেখা যায়। সহজেই যা আপনি বাড়িতে পরীক্ষা করে দেখতে পারেন।

কেন গুড়ের সঙ্গে বেকিং সোডা মেশানো হয়মূলত, গুড়ের ওজন বাড়াতে এই ধরনের উপাদান মেশানো হয়। বেকিং সোডা ছাড়াও আরও কম দামি উপাদান গুড়ের মধ্যে মেশায় অসাধু ব্যবসায়ীরা। তাই গুড় কেনার আগে যদি ভাল দেখতে কোনও গুড়ে কিউব পান তাহলেই কিনে নেবেন না। কারণ সব ভাল দেখতে জিনিস আসল হয় না। 

আরও কী পরামর্শ দিচ্ছে FSSAIসংস্থার তরফে আরও জানানো হয়েছে, গুড়ের ভেজালের সব পরীক্ষা ঘরে সম্ভব নয়। তাই আপনার যদি গুড়ে কোনও ধরনের মিশ্রণ আছে মনে হয়, তাহলে FSSAI ল্য়াবে পাঠাতে পারেন। ল্য়াবে পরীক্ষার পরই এই ধরনের ভেজাল বোঝা সম্ভব হয়। মনে রাখবেন, গুড় কেনার আগে তাতে FSSAI চিহ্ণ দেওয়া রয়েছে কিন তা দেখে নেবেন।

আরও পড়ুন : বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার