Gas Cylinder News Update : শীঘ্রই রান্নার গ্য়াসের সিলিন্ডার (Gas Cylinder) নিয়ে আসতে চলেছে বড় পরিবর্তন। আগামী দিনে গার্হস্থ ১৪.২ কেজির লোহার সিলিন্ডারের পরিবর্তে এবার আসবে ১০ কেজির সিলিন্ডার। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বার্তা দেয়নি তেল কোম্পানিগুলি।
কীসের ভিত্তিতে বাজারে ঘুরছে এই খবরসম্প্রতি রান্নার গ্যাসের সমস্যা নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। কোম্পানি ইতিমধ্যেই ৩৪ কোটি টাকার ডমেস্টিক এলপিজি সিলিন্ডারের অর্ডার করেছে। এই অর্ডারের অধীনে কোম্পানি ১৪ লাখ ১০ কেজির টাইপ-৪ কম্পোজিট এলপিজি সিলিন্ডার তৈরি করবে। আগামী ৬ মাসের মধ্যে এই ত১০ কেজির সিলিন্ডার তৈরি হয়ে যাবে। যা পরবর্তীকাল বাজারে আসতে শুরু করবে বলে খবর।
১০ কেজির এই সিলিন্ডার কেন এত স্পেশ্যাল১ এই সিলিন্ডারের সবথেকে বড় সুবিধা হল, কম্পোজিট এই সিলিন্ডার অনেক হালকা।২ সাধারণ ১৪.২ কেজির সিলিন্ডারের থেকে এটি অনেক হালকা।৩ সেই কারণে এই সিলিন্ডার তুলে নিয়ে যেতে অনেক সুবিধা হয়।৪ গ্যাস শেষ হয়ে গেলে, বাড়ি বয়স্ক ও মহিলারাও সহজেই এই সিলিন্ডার ফিট করতে পারবেন।৫ এই গ্যাসের রিফিল অ্য়াডভান্স করা যাবে।৬ এতে সহজেই আপনি গ্যাস লেভেল দেখতে পারবেন
কাদের জন্য এই ছোট সিলিন্ডার১ মূলত, ছোট পরিবারের জন্য এই সিলিন্ডার আনা হচ্ছে।২ যারা একা থাকেন, তাদের জন্য এই LPG৩ ছাত্র ও ভাড়াটিয়াদের জন্য আনা হয়েছে এই সিলিন্ডার।৪ প্রবীণ নাগরিক ও মহিলা৫ ছোট দোকানি ও ফুড স্টলের মালিকরা
আগের মতো রান্নার গ্যাস বুকিং (LPG Fast Delivery) করার পর হন্যে হয়ে তাকিয়ে থাকতে হবে না ফোনের দিকে। এবার অ্যাপে গ্য়াস সিলিন্ডার বুক (Gas Cylinder Swiggy Instamart) করলেই ১০ মিনিটে পৌঁছে যাবে আপনার কাছে। সেই ক্ষেত্রে জেনে নিতে হবে এর বুকিং পদ্ধতি। এখানে দেওয়া রইল সব ধাপ।
কারা কোথায় শুরু করেছে এই পরিষেবাবেঙ্গালুরুতে প্রাথমিকভাবে শুরু হয়েছে এই পরিষেবা। যেখানে বুকিংয়ের ১০ মিনিটের মধ্যে আপনি গ্য়াস সিলিন্ডার পেয়ে যাবেন। এখন ইনস্টামার্ট অ্যাপের মাধ্যমে এইচপিসিএল-এর নতুন ১০ কেজির 'এইচপি নব্যা' কম্পোজিট এলপিজি সিলিন্ডার (HP Navya Composite LPG Cylinder) ও ৫ কেজির মেটাল সিলিন্ডার অর্ডার করতে পারবেন। তবে খুব শীঘ্রই দেশের অন্যান্য বড় শহরগুলিতেও এই পরিষেবা সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে কোম্পানির।
আরও পড়ুন : প্লাস্টিকের নোট আসছেই দেশে, কোন নোটগুলিতে হবে প্রথমে পরিবর্তন, RBI করল বড় ঘোষণা
