PM Modi Viral Video : ২০ টাকার প্লাস্টিকের নোট এখনও বাজারে আসেনি। তার আগেই ২০ টাকার পুরনো নোট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। যার মারাত্মক প্রভাব পড়েছে জনমানসে। প্রধানমন্ত্রী মোদির একটি ভাইরাল ভিডিয়োকে নিয়ে শুরু হয়েছে এই বিভান্তি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলল সরকার। 

Continues below advertisement

কী দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ভিডিয়োতেপ্রধানমন্ত্রীর ওই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, নিজেই পুরনো নোট থাকলে তা জমা দিতে বলছেন মোদি। ওই নোটগুলি সরকার কিনে নেবে বলা হচ্ছে ভিডিয়োতে। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই লোকজন ভাবতে শুরু করে, এবার বন্ধ হয়ে যাবে পুরনো ২০ টাকার নোট। সেই ভাবনা থেকেই বাজারে ২০ টাকা তুলে রাখার একটা প্রবণতা শুরু হয়।

এই ভাইরাল ভিডিয়োর কথা কি সত্যি ?সম্প্রতি এই ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুলেছে সরকারের সত্যতা যাচাই এজেন্সি PIB ।  প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বলা হয়েছে, এই ভিডিয়োতে যা কিছু দেখানো হয়েছে তা ভুয়ো বা ভিত্তিহীন। সোশ্যাল মিডিয়ায় PIB-র এক্স অ্য়াকাউন্টে এই নিয়ে খোলসা করেছে সংস্থা। এই ভিডিয়োটিও সেখানে শেয়ার করা হয়েছে। PIB জানিয়েছে, এটি একটি AI দিয়ে তৈরি প্রধানমন্ত্রীর ভিডিয়ো। নরেন্দ্র মোদি এই ধরনের কোনও মন্তব্য করেননি। তাই এই ধরনের ভিডিয়ো থেকে নিজেদের দূরে রাখুন। 

Continues below advertisement

এই বিষয়ে সতর্ক করেছে PIBপ্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বলা হয়েছে, অনেক সময় এই ধরনের প্রলোভন দেখিয়ে আপনার ব্যাঙ্কের বিবরণ হাতিয়ে নেয় প্রতারকরা। তাই কোনও অচেনা অজানা প্লাটফর্মে OTP, আধার নম্বর ছাড়াএ ব্যক্তিগত তথ্য় শেয়ার করবেন না। আপনি যদি কেন্দ্রীয় সরকারের কোনও স্কিমের বিষয়ে জানতে চান, তাহলে http://myscheme.gov.in.-এ যোগাযোগ করুন। আপনিও যদিও সরকার সংক্রান্ত এই ধরনের কোনও সন্দেহজনক ভিডিয়ো দেখতে পান, তাহলে PIB Fact Check-এর কাছে পাঠান। 

আরও পড়ুন : ১ অগাস্ট থেকে রান্নার গ্য়াসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্য়াসের রুলে পরিবর্তন