PNB News Update : এখনও যদি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB)-র সতর্কবার্তা না পড়ে থাকেন, তাহলে ১৬ এপ্রিল পাকাপাকি বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট। সম্প্রতি তার গ্রাহকদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যেখানে ১৫ এপ্রিলের মধ্যে এই অ্যাকাউন্টগুলিকে সঠিক পদক্ষেপ নিতে বলা হয়েছে। 

Continues below advertisement

কোন গ্রাহকদের জন্য দেওয়া হয়েছে এই বার্তা

ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, যেসব অ্যাকাউন্ট গত তিন বছর ধরে ইন্যাক্টিভ অবস্থায় রয়েছে, অথবা গত তিন বছরে কোনও ধরনের লেনদেন হয়নি, সেগুলি ১৬ এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হতে পারে। সতর্কবার্তায় ঠিক কী বলা হয়েছে , জেনে নিন। 

Continues below advertisement

কাদের অ্যাকাউন্ট আর কাজ করবে না ১ গত তিন বছর ধরে আপনার ব্যাঙ্কে কোনও লেনদেন না হলে বন্ধ হবে অ্যাকাউন্ট।২ আপনার অ্যাকাউন্টে কোনও টাকা আছে নাকি দেখুন, না হলে বন্ধ হবে।৩  ব্যাঙ্ক যে অ্য়াকাউন্ট ইন্যাক্টিভ বা ডরম্যান্ট বলছে, সেগুলির ওপর পড়বে কোপ।

আজ ১৫ এপ্রিলের মধ্যে সব কাজ করতে হবে, গ্রাহকরা এগুলি না জানলে মুশকিল ১ আপনার যদি এই ধরনের অ্যাকাউন্ট থাকে , তাহলে তা ফের অ্যাক্টিভ করার জন্য ১৫ এপ্রিল চূড়ান্ত সীমা বেঁধে দিয়েছে ব্য়াঙ্ক কর্তৃপক্ষ। এর মধ্যে কোনও পদক্ষেপ না নেওয়া হলে, ব্যাঙ্ক ১৬ এপ্রিল থেকে ওই অ্যাকাউন্টগুলি বন্ধ করবে।

২ ব্যাঙ্ক জানিয়েছে, শর্ত পূরণ না করলে অ্যাকাউন্টগুলি কোনও পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই বন্ধ করে দেওয়া হতে পারে, তাই গ্রাহকদের জন্য এই শেষ তারিখের মধ্যে পদক্ষেপ নিতেই হবে।

এই ক্ষেত্রে অ্যাকাউন্ট ফের অ্য়াক্টিভ করবেন কীভাবেতাই এই ধরনের গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট চালু রাখতে চাইলে, এই সহজ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

প্রথমে পিএনবি অ্যাকাউন্টহোল্ডারদের তাদের নিকটতম শাখায় গিয়ে 'নো ইয়োর কাস্টমার' (KYC) করার পরামর্শ দিয়েছে। KYC প্রক্রিয়া সম্পন্ন করা অ্যাকাউন্টের মালিকানা যাচাই করতে ও ব্যাঙ্কিং নিয়মের সঙ্গে সম্মতি প্রদান করে। 

KYC করার পাশাপাশি, তহবিল জমা বা তোলার মতো যেকোনও লেনদেন শুরু করাও অ্যাকাউন্টটিকে নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।

শেষ মুহূর্তের অসুবিধা এড়াতে গ্রাহকদের নির্ধারিত সময়সীমার অনেক আগেই এই ধাপগুলি সম্পন্ন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। তাই আপনিও এই কাজ শেরে নিন। না হলে বিপদে পড়বেন।