PNB FD For 390 Days : পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৩৯০ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করলে রয়েছে আলাদা-আলাদা সুদের হার। বয়সের ভিত্তিতে এই সুদ পাবেন গ্রাহকরা। আপনি যদি সাধারণ নাগরকি হন, তাহলে রয়েছে এক ধরনের সুদ। প্রবীণ নাগরিক হলে পাবেন আরও কিছুটা বেশি। সুপার সিনিয়র বা ৮০ বছরের বেশি প্রবীণ নাগরিক হলে ব্যাঙ্ক দেবে আরও বেশি ইন্টারেস্ট রেট। জেনে নিন, এই ক্ষেত্রে আপনি ৫ লাখ টাকা ৩৯০ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করলে কত রিটার্ন পেতে পারেন।  

Continues below advertisement

PNB বিভিন্ন বয়সের ক্ষেত্রে ৩ কোটি টাকার অঙ্কের FD-তে কী সুদ দেয় ?PNB তাদের ফিক্সড ডিপোজিটে ৩ কোটি টাকার কম অঙ্কের FD-র জন্য সাধারণ নাগরকিদের ৬.৩০ শতাংশ সুদ দেয়। এটা কেবল ৩৯০ দিনের মেয়াদের জন্য দেওয়া হয়। প্রবীণ নাগরিকরা এই ক্ষেত্রে ৬.৮০ শতাংশ সুদ পাবেন। সপার সিনিয়র সিটিজেন বা ৮০ বছরের বেশি বয়সীদের এই ক্ষেত্রে ৭.১০ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক।

৫ লক্ষ টাকার ৩৯০ দিনের FD-তে কত রিটার্ন পাবেন ?PNB-তে সাধারণ গ্রাহক বছরে ৬.৩০ শতাংশ সুদের হারে ৫ লক্ষ টাকা ৩৯০ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করলে আনুমানিক ৩৪,৫০০ টাকা সুদ বাবদ পাবেন। পরবর্তীকালে ট্যাক্স কাটার আগে মেয়াদ শেষে আপনার হাতে আসবে ৫.৩৪ লক্ষ টাকা। তবে এটি চক্রবৃদ্ধি হারে সুদের হার বাদেও ব্যাঙ্কের নিয়মের ওপর নির্ভর করবে। সেই ক্ষেত্রে টাকার পরিমাণ আলাদা হতে পারে। 

Continues below advertisement

প্রবীণ নাগরিকরা কত বেশি পাবেন ?এই ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা আরও বেশি আয় করতে পারবেন। ৫ লক্ষ টাকা ৩৯০ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করলে আনুমানিক বার্ষিক ৬.৮০ শতাংশ সুদের ভিত্তিতে তারা পাবেন ৩৭,৩০০ টাকা। মেয়াদকাল শেষ হলে তারা পাবেন ৫.৩৭ লক্ষ টাকা। সুপার সিনিয়র সিটিজেনরা এই ক্ষেত্রে ৭.১০ সুদের ভিত্তিতে প্রায় ৩৯,০০০ টাকা সুদ পেতে পারেন। এতে মোট অর্থের পরিমাণ দাঁড়াবে প্রায় ৫.৩৯ লক্ষ টাকা। মনে রাখবেন, ব্যাঙ্কের হিসেব অনুযায়ী এখানে কিছু পার্থক্য হতে পারে। এখানে ফিক্সড ডিপোজিট করার আগে অবশ্যই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে সুদের সাম্প্রতিক হার জেনে নিন।

আরও পড়ুন : ৫০০ না ১০০০ টাকা SIP করবেন ? ২০ বছর পরে কত রিটার্ন আসবে জানেন ?