Recurring Deposit VS PPF :  সরকারি স্বল্প সঞ্চয় স্কিমে (Small Savings Schemes) বিনিয়োগ করার আগে অনেকেরই মাথায় আসে এই বিষয়। আপনিও যদি প্রতি মাসে ১০,০০০ টাকা করে ১৫ বছর জমাতে চান তাহলে অবশ্যই এই বিষয়টি বুঝে নিন। এখানে পোস্ট অফিস আরডি (Post Office RD) ও পিপিএফের (PPF) মধ্যে তুলনামূলক আলোচনা করা হল। দেখে নিন, কোথায় বিনিয়োগ করলে আপনার বেশি লাভ। 

Continues below advertisement

এখন কোথায় পাওয়া যাচ্ছে বেশি সুদ ?সম্প্রতি অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের সুদের হার ঘোষণা করেছে সরকার। যেখানে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়ার গোষণা করা হয়েছে। আগেও এই সুদের হারই রেখেছিল সরকার। পাশাপাশি পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সেই আগের সুদের হারই বজায় রাখা হয়েছে। এখন PPF-এ বিনিয়োগ করলে আপনি ৭.১ শতাংশ হারে বার্ষিক সুদ পাবেন।

১৫ বছরে আপনি কত বড় তহবিল জমাতে পারবেন ? এখানে রইল হিসেবআপনি যদি প্রতি মাসে ১০,০০০ টাকা করে ১৫ বছর বিনিয়োগ চালিয়ে যান , তাহলে বিপুল তহবিলের অধিকারী হবেন। এই ক্ষেত্রে পোস্ট অফিস আরডি  ও পিপিএফ দুই জায়গাতেই ১৮ লাখ টাকা জমাতে পারবেন আপনি। রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে আপনি প্রাথমিক ৫ বছরের মেয়াদের পর আরও ৫ বছর মেয়াদ বাড়াতে পারবেন। PPF-এ রয়েছে সেই একই সুযোগ।

Continues below advertisement

 

কোথায় কীভাবে বিনিয়োগপোস্ট অফিস RDPPF
মাসিক বিনিয়োগ১০,০০০ টাকা ১০,০০০ টাকা
বার্ষিক বিনিয়োগ১.২০ লাখ ১.২০ লাখ
সম্ভাব্য বার্ষিক সুদ৬.৭ শতাংশ৭.১ শতাংশ
বিনিয়োগের মেয়াদ১৫ বছর১৫ বছর
সমগ্র বিনিয়োগ১২+৬ লাখ = ১৮ লাখ১৮ লাখ
সম্ভাব্য তহবিলের উদাহরণ১৭,০৮,৫৪৬ + ৭,১৩,৬৫৯ = ২৪,২২,২০৫ টাকা     ৩২,৫৪,৫৬৭ টাকা (সম্ভাব্য)
অর্জিত সুদের পরিমাণপ্রায়  ৬,২২,২০৫ টাকাপ্রায় ১৪,৫৪,৫৬৭ টাকা

বর্তমানে পোস্ট অফিসের রয়েছে একাধিক স্কিম। যেখানে সহজেই আপনি ঝুঁকিহীন বিনিয়াগ করতে পারবেন। প্রবীণ নাগরিকরা এখানে বেশকিছু স্কিমে অনেক সুবিধা লাভ করে থাকেন। তবে বিনিয়োগ করার আগে অবশ্যই সাম্প্রতিক সুদের হার সম্পর্কে জেনে নিন। এখানে রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। যা এখন ৮.২ শতাংশ সুদ দিয়ে থাকে।

আরও পড়ুন : ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সরকারি মালিকানা কমাবে কেন্দ্র, ৭৫ শতাংশ হাতে রাখার পরিকল্পনা