National Savings Certificate : আপনিও যদি শেয়ার বাজারের ঝুঁকি না নিয়ে ভাল রিটার্ন পেতে চান তাহলে দেখতে পারেন সরকারি এই স্কিম। পোস্ট অফিসের এই স্বল্প সঞ্চয় স্কিমে রয়েছে নিশ্চিত রিটার্ন ছাড়াও আরও সুবিধা। এখানে পাঁচ বছরে সাড়ে ৪ লাখ টাকা সুদই পাবেন আপনি। বাকি রয়েছে আরও সুবিধা। জেনে নিন, কী কী রয়েছে এখানে।
এখন কত সুদ পাওয়া যাচ্ছে ?
সরকারি এই স্বল্প সঞ্চয় স্কিমে এখন বার্ষিক ৭.৭ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এখানে নিশ্চিত সুদ পাবেন আপনি। ঝুঁকি ছাড়াই বিনিয়োগের দারুণ জায়গা এই স্কিম। জেনে নিন, ৫ বছরে কীভাবে আপনি কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন।
কত টাকা ন্যূনতম রাখতেই হবে ?
এই স্কিমে আপনি ন্যূনতম ১০০০ টাকা রাখতে পারেন। পোস্ট অফিসে করতে পারবেন এই স্কিম। ঝুঁকিহীন মধ্যবিত্তের জন্য দারুণ অপশন এই স্কিম। তবে এখানে কোনও বিনিয়োগের ঊর্ধসীমা নেই। তাই আপনি বেশি ইনভেস্ট করলে বেশি সুদ পাবেন।
এখানে রয়েছে কর ছাড়ের সুবিধা
কেউ যদি বিনিয়োগে কর ছাড় খোঁজেন তবে এই স্কিম দিতে পারবে ভাল সুবিধা। এখানে আপনি ৮০সি অনুসারে ট্যাক্স ছাড়ের সুবিধা পাবেন। সেই ক্ষেত্রে আপনি ১.৫ লাখ টাকা পর্যন্ত সুযোগ পাবেন।
কীভাবে আপনি সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ?
বর্তমানে সরকারি এই স্কিমে আপনি ৭.৭ শতাংশ সুদ পাচ্ছেন। এখানে ৫ বছরের জন্য ১০ লাখ টাকা রাখলে আপনি ৪,৪৯,০৩৪ টাকা পাবেন। সেই ক্ষেত্রে আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে ১৪, ৪৯,০৩৪ টাকা ।
কত টাকা সুদ বেড়ে প্রতি বছর
প্রথম বছর ৭৭,০০০ টাকা
দ্বিতীয় বছর ১,৫৯,৯২৯ টাকা
তৃতীয় বছর ২,৪৯,০৪৪ টাকা
চতুর্থ বছর ৩,৪৫,৬২০ টাকা
পঞ্চম বছর ৪,৪৯,০৩৪ টাকা
মনে রাখবেন, এটি একটি সরকারি স্বল্প সঞ্চয়ের স্কিম। তাই প্রতি ত্রৈমাসিকে এখানে সুদের হার পরিবর্তিত হয়ষ সেই ক্ষেত্রে রিটার্ন ইন্টারেস্ট রেট অনুযায়ী কম বা বেশি হতে পারে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : ৫০০ না ১০০০ টাকা SIP করবেন ? ২০ বছর পরে কত রিটার্ন আসবে জানেন ?
