Public Provident Fund : পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) বিনিয়োগের (Investment) ক্ষেত্রে অনেকেই আমরা জানি না এই ট্রিকস। একসঙ্গে ১.৫ লাখ টাকা দিলে আপনি বেশি লাভবান হবেন, না মাসে মাসে টাকা দিলে রিটার্ন পাবেন বেশি ? এখানে দেওয়া হল সেই গুরুত্বপূর্ণ হিসেব।
এখন কত টাকা সুদ দিচ্ছে সরকারবর্তমানে সরকার পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ৭.১ শতাংশ সুদ দিচ্ছে। মনে রাখবেন, এটা চক্রবৃদ্ধি আকারে পাওয়া সুদ। যেখানে আপনি বছরে এই সুদ পাবেন। এখানে PPF-এর সুদের হিসেব প্রতি মাসে করা হয়। মাসের ৫ তারিখের শেষ ও মাসের শেষ তারিখ মধ্যে যে সর্বনিম্ন ব্যালেন্স থাকে, তার ওপর ভিত্তি করেই এই সুদ ধরা হয়। তাই আপনি যদি অর্থবর্ষের শুরুতেই ৫ এপ্রিলের আগে ১.৫ লাখ টাকা জমা করে দেন, তাহলে সারা বছরের ইন্টারেস্ট আপনি পেয়ে গেলেন।
অন্য দিকে, আপনি যদি প্রতি মাসে বা ৬ মাস অন্তর টাকা দিয়ে বছরের শেষে ১.৫ লাখ টাকা জমা করেন, তাতে আপনার রিটার্ন অনেকটাই কম হবে। এর পিছনে রয়েছে কিছু আর্থিক হিসেব। এখানে দেখানো হল সেই পার্থক্য।
১৫ বছর ১.৫ লাখ টাকা একসঙ্গে না মাসে মাসে জমালে বেশি লাভ, এখানে রইল হিসেব ১ আপনি যদি একসঙ্গে অর্থবর্ষের শুরুতেই ৫ এপ্রিলের মধ্যে ১.৫ লাখ টাকা জমা করে দেন, তাহলে আপনার বছরের মোট ইনভেস্টমেন্ট হল দেড় লাখ টাকা। ১৫ বছর এই প্রক্রিয় চালিয়ে গেলে আপনার মোট তহবিল ৭.১ শতাংশ ইন্টারেস্ট ধরে দাঁড়াবে ৪০.৭ লাখ টাকা।২ প্রতি ৬ মাস অন্তর আপনি যদি এই টাকা ৭৫,০০০ করে ২ বার দেন তাহলেও বছরে আপনার তহবিল দাঁড়াচ্ছে ১.৫ লাখ টাকা। ১৫ বছরে এই টাকা গিয়ে দাঁড়াবে ৪০.১ লাখ টাকা। ৩ যদি এই ১.৫ লাখ টাকাই প্রতি তিম মাস অন্তর ৩৭,৫০০ টাকা করে জমান তাহলে আপনার ১৫ বছর শেষে সুদ সমেত আসবে ৩৯.৮ লাখ টাকা।৪ শেষে আপনি যদি মাসে ১২,৫০০ টাকা করে বছরে ১.৫ লাখ টাকা জমান, তাহলে ১৫ বছর শেষে সুদ সমেত আপনি পাবেন ৩৯.৫ লাখ টাকা। এই পরিসংখ্যান দেখিয়ে দিচ্ছে কীভাবে PPF-এ টাকা জমানো উচিত।মনে রাখবেন, এখানে সবকটি ক্ষেত্রেই ১৫ বছরে বিনিয়োগকারী ২২.৫ লাখ টাকা জমাচ্ছেন, কিন্তু কেবল টাকা জমানোর প্রক্রিয়া তহবিলের ফারাক গড়ে দিচ্ছে।
আরও পড়ুন : ১০,০০০ টাকা মাসে PPF না SIP করলে বেশি রিটার্ন ? ১৫ বছরে কত পাবেন আপনি ?
