Best Investment Scheme : বিনিয়োগের আগে সবার মাথায় ঘোরে এই প্রশ্ন, কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ ? আপনিও যদি ১০,০০০ টাকা ১৫ বছরের জন্য PPF বা SIP তে বিনিয়োগ করেন, তাহলে জেনে নিন এই বিষয়ে । 

Continues below advertisement

PPF  না SIP, কোথায় সুবিধা ?এই ক্ষেত্রে ১৫ বছর পর আপনি কী পাবেন, তাছাড়াও কিছু বিষয় জেনে নেওয়া উচিত। যেমন- এই ক্ষেত্রে আপনি যদি ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে মাসে মাসে SIP করেন, তাহলে আপনাকে ১৫ বছর পর লংটার্ম ক্যাপিটাল গেন (LTCG) ট্যাক্স দিতে হবে। মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আপনার রিটার্ন শেয়ার বাজারের ওপর নির্ভর করে, তা তা স্থায়ী নয়। অন্যদিকে, PPF-এ এখন ৭.১ শতাংশ সুদ পাওয়া যায়। এই স্কিম থেকে প্রাপ্ত সুদের ওপর কোনও ট্যাক্স দিতে হয় না। 

মেয়াদ শেষে কোনটাতে কত রিচার্ন ?আপনি যদি ১৫ বছরের জন্য প্রতি মাসে ১০,০০০ টাকা করে মাসে মাসে রাখেন, তাহলে মোট বিনিয়োগ হবে ১৮ লাখ টাকা। তবে ৭.১ শতাংশ ইন্টারেস্ট ধরে আপনার মোট রিটার্ন ১৫ বছর পরে তহবিল হবে ৩২.৫ লাখ টাকা। যেহেতু এর ওপর প্রাপ্ত সুদ থেকে আপনাকে কোনও কর দিতে হয় না। তাই পুরো টাকাটাই আপনার কাছে থাকে। 

Continues below advertisement

SIP করলে কত পাবেন ?পাশাপাশি আপনি যদি ১৫ বছরের জন্য প্রতি মাসে ১০,০০০ টাকা করে SIP করেন সেই ক্ষেত্রে এই ১৮ লাখ টাকাই অনেক বেশি রিটার্ন দিতে পারে। যদি ধরে নেন, এই SIP আপনাকে ৮ শতাংশ হারে রিটার্ন দিচ্ছে, তাহলে মোট রিটার্নের পরিমাণ হবে ৩৪.৮ লাখ টাকা। এই তহবিল কিন্তু ট্যাক্স কাটার আগের রিটার্ন। লংটার্ম ক্যাপিটাল গেন (LTCG) ১২.৫ শতাংশ ট্যাক্স দেওয়ার পর আপনার হাতে থাকবে ৩২.৭ লাখ টাকা। 

যদি এই সুদের সংখ্যাটা বছরে ১০ শতাংশ ধরা হয়, তাহলে আপনার হাতে আসবে ৪১.৮ লাখ টাকা। LTCG ট্যাক্স পে করার পর এই তহবিল থেকে আপনার হাতে থাকবে ৩৮.৯ লাখ টাকা।

পাশপাশি এই সুদের শতাংশটা যদি ১২ শতাংশ ধরা হয়, তাহলে আপনার ১৫ বছর শেষে তহবিল দাঁড়াবে ৫০.৪ লাখ টাকা। LTCG ১২.৫ শতাংশ ট্যাক্স দেওয়ার পর আপনার হাতে থাকবে ৪৬.৪ লাখ শতাংশ।   

আরও পড়ুন : ১০ বছর SIP-তে কোন মিউচুয়াল ফান্ড দিয়েছে বেশি রিটার্ন, এখানে রইল ৫ ফান্ডের নাম ?