এক্সপ্লোর

PPF Plan : পিপিএফেই পেতে পারেন ৫.৪০ কোটি টাকা, মাসে কত জমাতে হবে, কোন সূত্রে সম্ভব জানেন ? 

Public Provident Fund : মাসে দীর্ঘমেয়াদে একটি নির্দিষ্ট টাকা বিনিয়োগ (Investment) করে আপনি পেতে পারেন সাড়ে ৫ কোটি টাকা। জেনে নিন, কীভাবে এটা সম্ভব ?    

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পিপিএফ-এ নির্দিষ্ট টাকা বিনিয়োগে দীর্ঘমেয়াদে আকর্ষণীয় রিটার্ন লাভ সম্ভব।
  • কম বয়সে বিনিয়োগ শুরু করলে চক্রবৃদ্ধি সুদের লাভ বেশি হয়।
  • সরকারি প্রকল্প হওয়ায় পিপিএফ নিরাপদ, সাথে আয়কর ছাড়ের সুবিধা।
  • ৫ এপ্রিলের মধ্যে টাকা জমা করলে সুদের পরিমাণ সর্বাধিক পাওয়া যায়।

Public Provident Fund : অনেকেই পিপিএফ-এর (PPF Plan) এই ম্যাজিকের বিষয়ে জানেন না। যেখানে মাসে দীর্ঘমেয়াদে একটি নির্দিষ্ট টাকা বিনিয়োগ (Investment) করে আপনি পেতে পারেন সাড়ে ৫ কোটি টাকা। জেনে নিন, কীভাবে এটা সম্ভব ?    

অবসরের সময়ে এই টাকা পাবেন আপনি (৬০ বছর বয়স পর্যন্ত)
পিপিএফ-এর মূল জাদুই হল কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদ। আপনি যত কম বয়সে বিনিয়োগ শুরু করবেন, আপনার টাকার অঙ্ক তত বেশি বড় হবে। দেখে নেওয়া যাক বয়স অনুযায়ী জমার অঙ্ক এবং রিটার্নের হিসাব:

১০ বছর বয়স থেকে (নাবালক অ্যাকাউন্ট): মনে রাখবেন, যদি কোনও অভিভাবক সন্তানের ১০ বছর বয়স থেকে মাসে ১০,০০০ টাকা করে জমা করেন, তবে ৫০ বছরে মোট জমা হবে ৬০ লাখ টাকা। বর্তমান সুদের হারে ৬০ বছর বয়সে মোট রিটার্ন পাওয়া যাবে ৫.৪০ কোটি টাকা (যার মধ্যে সুদই ৪.৮০ কোটি টাকা)।

১৫ বছর বয়স থেকে: ৪৫ বছর ধরে মাসে ১০,০০০ টাকা জমা করলে (মোট জমা ৫৪ লাখ) ৬০ বছর বয়সে মিলবে ৩.৭৮ কোটি টাকারও বেশি।

২০ বছর বয়স থেকে: ৪০ বছর ধরে বিনিয়োগ করলে (মোট জমা ৪৮ লাখ) ৬০ বছর বয়সে পাওয়া যাবে ২.৬৩ কোটি টাকার বেশি।

২৫ বছর বয়স থেকে: ৩৫ বছরের বিনিয়োগে (মোট জমা ৪২ লাখ) ৬০ বছর বয়সে হাত আসবে ১.৮১ কোটি টাকা।

৩০ বছর বয়স থেকে: ৩০ বছরের বিনিয়োগে (মোট জমা ৩৬ লাখ) ৬০ বছর বয়সে মিলবে ১.২৩ কোটি টাকা।

৪০ বছর বয়স থেকে: ২০ বছরের বিনিয়োগে (মোট জমা ২৪ লাখ) ৬০ বছর বয়সে পাওয়া যাবে ৫৩.২৬ লাখ টাকা।

কেন চোখ বন্ধ করে ভরসা করবেন PPF-এর ওপর ?
নিরাপত্তা: সরকারি প্রকল্প হওয়ায় এখানে টাকা ডোবার কোনও ঝুঁকি নেই। বর্তমান ত্রৈমাসিকে সুদের হার ৭.১% (এই সুদের হার প্রতি কোয়ার্টারে পর্যালোচনা করা হয়)।

ট্রিপল ট্যাক্স বেনিফিট (EEE): পিপিএফ হলো 'EEE' ক্যাটাগরির অন্তর্ভুক্ত। অর্থাৎ, বিনিয়োগের টাকা, অর্জিত সুদ এবং ম্যাচিউরিটির পর তুলে নেওয়া মোট টাকা—তিনটির ওপরেই কোনো আয়কর লাগে না। পুরনো ট্যাক্স জমানায় সেকশন 80C-র অধীনে বছরে ১.৫ লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া যায়।

লোন এবং আংশিক টাকা তোলার সুবিধা: অ্যাকাউন্ট খোলার ১ বছর পর থেকেই জমার ওপর ভিত্তি করে ২৫% পর্যন্ত ঋণ নেওয়া সম্ভব। এছাড়া, জরুরি প্রয়োজনে ৫ বছর পর থেকে আংশিক টাকা তোলা যায়। ১৫ বছর পর অ্যাকাউন্ট সম্পূর্ণ ম্যাচিউর হয়ে যায়, তবে চাইলে ৫ বছরের ব্লকে এর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো সম্ভব।

রিটার্ন সর্বোচ্চ করতে মাথায় রাখুন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রিক !
পিপিএফ-এ সুদের হিসাব হয় প্রতি মাসের ৫ তারিখ থেকে মাসের শেষ দিনের মধ্যে থাকা সর্বনিম্ন ব্যালেন্সের ওপর। সুদ প্রতি মাসে হিসাব করা হলেও তা অ্যাকাউন্টে জমা হয় বছরের শেষে, ৩১শে মার্চ।

তাই আপনি যদি বছরে এককালীন ১.৫ লাখ টাকা জমা করতে চান, তবে অবশ্যই ৫ এপ্রিলের মধ্যে তা জমা করুন। ৫ এপ্রিল পার হয়ে গেলে আপনি পুরো এক মাসের সুদ (প্রায় ৮৮৭.৫ টাকা) হারাবেন।

কম্পাউন্ডিং-এর আসল ধাক্কা: ধরা যাক, আপনি ১৫ বছর ধরে প্রতি বছর ১.৫ লাখ টাকা জমা করছেন। যদি প্রতি বছর ৫ই এপ্রিলের মধ্যে টাকা জমা করেন, তবে ১৫ বছর পর মোট সুদ পাবেন ১৮.১৮ লাখ টাকা। কিন্তু যদি প্রতি বছর ৫ই এপ্রিলের ডেডলাইন মিস করেন, তবে আপনার মোট সুদের পরিমাণ কমে দাঁড়াবে ১৭.৯৫ লাখ টাকায়। অর্থাৎ, সামান্য ভুলের জন্য আপনার প্রায় ২৩,১৮৮ টাকার ক্ষতি হতে পারে!

তাই আর দেরি না করে, আজই সঠিক পরিকল্পনার সঙ্গে শুরু করুন পিপিএফ বিনিয়োগ আর নিশ্চিত করুন আপনার বা আপনার সন্তানের সুরক্ষিত ভবিষ্যৎ।

আরও পড়ুন : পিপিএফে ৫ এপ্রিলের পরে টাকা জমা দিচ্ছেন ? হবে ২৩,১৮৮ টাকা ক্ষতি !

Frequently Asked Questions

পিপিএফ-এ বিনিয়োগের মাধ্যমে অবসর গ্রহণের সময় কি সাড়ে ৫ কোটি টাকা পাওয়া সম্ভব?

হ্যাঁ, আপনি যদি ১০ বছর বয়স থেকে মাসে ১০,০০০ টাকা করে বিনিয়োগ শুরু করেন, তবে ৬০ বছর বয়সে প্রায় ৫.৪০ কোটি টাকা পেতে পারেন। এর মধ্যে সুদের পরিমাণই ৪.৮০ কোটি টাকা।

পিপিএফ-এ কেন বিনিয়োগ করা নিরাপদ?

পিপিএফ একটি সরকারি প্রকল্প হওয়ায় এখানে টাকা হারানোর কোনো ঝুঁকি নেই। এটি 'EEE' ক্যাটাগরির অন্তর্ভুক্ত, যার অর্থ বিনিয়োগ, সুদ এবং ম্যাচিউরিটি - সবকিছুর উপরই কোনো আয়কর লাগে না।

পিপিএফ অ্যাকাউন্টে লোন বা আংশিক টাকা তোলার সুবিধা কী?

অ্যাকাউন্ট খোলার ১ বছর পর থেকে জমার ২৫% পর্যন্ত ঋণ নেওয়া যায়। জরুরি প্রয়োজনে ৫ বছর পর থেকে আংশিক টাকাও তোলা সম্ভব।

পিপিএফ-এ সর্বোচ্চ রিটার্ন পাওয়ার জন্য কোন ট্রিকটি মাথায় রাখা উচিত?

প্রতি মাসে ৫ তারিখের মধ্যে টাকা জমা দিলে সুদের হিসাব সর্বোচ্চ হয়। বছরে একবার ১.৫ লক্ষ টাকা জমা করতে চাইলে অবশ্যই ৫ এপ্রিলের মধ্যে করুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Advertisement

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget