State Bank Fixed Deposit : আপনিও যদি আপনার কষ্টের টাকা শেয়ার বাজারের অস্থিরতায় বিনিয়োগ (Investment) না করতে চান তাহলে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) হতে পারে সেরা বিনিয়োগের জায়গা। স্টেট ব্যাঙ্কের FD-তে আপনি পাবেন বিভিন্ন মেয়াদে ফিক্সড ডিপোজিটের সুযোগ। যেখানে রয়েছে ৪৪৪ দিনের স্পেশ্যাল FD-র সুবিধা। জেনে নিন, এখানে 'অমৃত বৃষ্টি' স্কিমে কত রিটার্ন পাবেন আপনি।
'অমৃত বৃষ্টি' স্কিমে FD করলে কত পাবেন ?
এই স্কিমে আপনি ৪৪৪ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারবেন। যেখানে সাধারণ নাগরিকরা এক বছরে ৬.৪৫ শতাংশ সুদ পাবেন। সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকরা এখানে ৬.৯৫ শতাংশ রিটার্ন পাবেন এই স্কিমে। বাকি ৮০ বছরের ঊর্ধ্বে বা সুপার সিনিয়র সিটিজেনরা এখানে থেকে পাবেন ৭.০৫ শতাংশ সুদ।
এই স্কিমে ২ লাখ রাখলে কত পাবেন ?কেউ ২ লাখ টাকা ৪৪৪ দিনের জন্য সাধারণ বিনিয়োগকারীরা রাখলে পাবেন ১৬,১৮৯ টাকা সুদ। যার ফলে মেয়াদ শেষে বিনিয়োগকারী পাবেন মোট ২,১৬,১৮৯ টাকা। ২ লাখ টাকা ৪৪৪ দিনের জন্য রাখলে এই ক্ষেত্রে ১৬,০০০ টাকার বেশি সুদ পাচ্ছেন আমানতকারী।
প্রবীণ নাগরিকরা কত পাবেন ?তবে এই ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা পাবেন কিছুটা বেশি। সিনিয়র সিটিজেনরা ২ লাখ টাকা ৪৪৪ দিনের জন্য রাখলে পাবেন ১৭,৪৮৬ টাকা সুদ। সেই ক্ষেত্রে মেয়াদ শেষে টোটাল অ্যামাউন্ট হবে ২, ১৭,৪৮৬ টাকা রিটার্ন।
সুপার সিনিয়র সিটিজেনদের জন্য আরও বেশিআপনার বয়স যদি ৮০ বছরের বেশি হয়, সেই ক্ষেত্রে আপনি পাবেন আরও বেশি। এখানে আপনি পাবেন ৭.০৫ শতাংশ সুদ। সুপার সিনিয়র সিটিজেনরা ২ লাখ টাকা ৪৪৪ দিনের জন্য রাখলে পাবেন ১৭,৭৪৬ টাকা সুদ। এই ক্ষেত্রে মোট রিটার্নের পরিমাণ দাঁড়াবে ২,১৭,৭৪৬ টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও জায়াগায় বিনিয়োগ সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : ১০ লাখ রাখলে ২০ পাবেন, সরকারের রয়েছে এমন দ্বিগুণ করার স্কিম
