State Bank Credit Card : আপনিও স্টেট ব্যাঙ্কের (SBI Credit Card) ক্রেডিট কার্ড হোল্ডার হলে রয়েছে বড় খবর। ১ মে থেকেই ব্যাঙ্ক কার্যকর করেছে নতুন নিয়ম। সেই ক্ষেত্রে ব্যাঙ্কের চার্জ (Bank Charges) বাবদ আপনার খরচ বাড়ল। জেনে নিন, এবার নতুন নিয়ম অনুসারে কত দিতে হবে আপনাকে।
লেট পেমেন্ট চার্জ ও বার্ষিক ফি নিয়ে বড় ঘোষণা
এবার থেকে SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ১ মে, ২০২৬ থেকে অনেক নতুন নিয়ম মানতে হবে। আপনার ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়মে একগুচ্ছ বড় পরিবর্তন করেছে ব্য়াঙ্ক কর্তৃপক্ষ। বিশেষ করে লেট পেমেন্ট চার্জ ও বার্ষিক ফি মকুবের ক্ষেত্রে ব্যাঙ্ক নতুন নির্দেশিকা প্রকাশ করেছে।
SBI ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কী নতুন নিয়ম কার্যকর হয়েছে SBI ক্রেডিট কার্ড রেগুলার ব্যবহার করলে নতুন নিয়মে আপনার পকেটে পড়বে সরাসরি প্রভাব। মূলত, SBI BPCL ক্রেডিট কার্ড ও লেট পেমেন্ট চার্জের ক্ষেত্রে এই বদলগুলি আনা হয়েছে।
কার্ডের বার্ষিক ফি মকুবের নতুন সীমা স্টেট ব্যাঙ্কর নতুন নিয়ম বলছে , এই ক্ষেত্রে বার্ষিক ফি মকুবের সুবিধা পেতে হলে এখন খরচের লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আপনি যদি বছরে ১ লক্ষ টাকা বা তার বেশি খরচ করেন তবেই এই বার্ষিক ফি মকুব করা হবে। যদি আপনার বার্ষিক খরচ ১ লক্ষ টাকার কম হয়, তবে আপনাকে নির্ধারিত বার্ষিক ফি অবশ্যই মেটাতে হবে।
২ লেট পেমেন্ট চার্জে বড় পরিবর্তনআপনি যদি কোনওভাবে বকেয়া টাকা মেটাতে দেরি করেন, তবে পকেট থেকে আরও বেশি টাকা খসতে পারে। এই বিষয়ে দেকে নিন নতুন তালিকা।
১০০ টাকা পর্যন্ত বকেয়া : এই ক্ষেত্রে কোনও চার্জ লাগবে না (আগে এই সীমা ছিল ৫০০ টাকা পর্যন্ত)। অর্থাৎ, এখন মাত্র ১০০ টাকার বেশি বকেয়া থাকলেই জরিমানা দিতে হবে।
৫০০ থেকে ১,০০০ টাকা বকেয়া : জরিমানা হিসেবে ৫০০ টাকা দিতে হবে (আগে এটি ছিল ৪০০ টাকা)।
৫০,০০০ টাকার বেশি বকেয়া: লেট পেমেন্ট চার্জ হিসেবে ১,৩০০ টাকা ধার্য করা হবে।
মনে রাখবেন, ব্যাঙ্কের এই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বেশি ব্যালেন্সের ক্ষেত্রে অন্যান্য ফি স্ল্যাবগুলোতে আপাতত কোনও পরিবর্তন করা হয়নি।
ব্যাঙ্ক কেন এই পরিবর্তন করেছে ?ব্যাঙ্কিং পরিষেবা আরও সুশৃঙ্খল করতে ও গ্রাহকদের সময়মতো পেমেন্ট করতে উৎসাহিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে ব্যাঙ্ক। ১ মে থেকে এই নিয়মগুলি কার্যকর হওয়ায় আজই আপনার ক্রেডিট কার্ডের বকেয়া ও খরচের হিসাব মিলিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ।
আরও পড়ুন : এবার চেক বাউন্স হলেই জেল ? ২ বছরের হাজতবাস ছাড়াও দ্বিগুণ জরিমানা ! কী বলছে আইন
