SBI Data Leak Cyberattack : স্টেট ব্যাঙ্কে (SBI) তথ্য চুরির ঘটনায় চিন্তা বাড়ছে গ্রাহকদের। ডেটা লিক (SBI Data Leak) বা সাইবার হামলার বিষয়ে স্বাকীর করে নিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। যা স্বাভাবিকভাবেই আরও উদ্বেগ বাড়িছে কাস্টমারদের। সবার মুখেই এখন একটা প্রশ্ন, তবে কি তাদের অ্যাকাউন্টের টাকা সুরক্ষিত নেই ?
এই নিয়ে কী বলছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ?শুক্রবারই এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যেখানে গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে SBI । ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, ''সাম্প্রতিক সাইবার হামলার ঘটনায় অতি অল্প সংখ্যক গ্রাহক প্রভাবিত হয়েছেন। আমরা আপনাদের আশ্বস্ত করে বলতে চাই যে- এরফলে ব্যাঙ্কের তথ্য়প্রযুক্তি ও মূল ব্যাঙ্কিং কার্যক্রম, আর্থিক ফলাফল বা ব্যবসায়িক ধারাবাহিকতার ওপর কোনও কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। গ্রাহকদের অ্যাকাউন্টে জমা অর্থ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। আমরা গ্রাহকদের সুরক্ষিত রাখার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছি। ব্যাঙ্কের প্রতি গ্রাহকদের বিশ্বাস অক্ষুন্ন রাখা আমাদের অগ্রাধিকারের মধ্য়ে পড়ে। ''
এ ছাড়াও ব্যাঙ্ক আলাদাভাবে সব গ্রাহকদের জানিয়েছে, যাদের ডেটা সাইবার হামলার ফলে প্রাভাবিত হয়েছে বলে চিহ্নিত করা গেছে, ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক তাদের সঙ্গে যোগাযোগ করেছে।
আগেই সাইবার হামলার বিষয়ে স্বীকার করে নিয়েছে স্টেট ব্যাঙ্ক । SBI জানিয়েছে, ৩৮৯৭ জন গ্রাহকের ডেটা চুরি করে ডার্ক ওয়েবে দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রাহকের নাম , ফোন নম্বর, পরিচয়পত্র, ঋণের বিবরণের মতো তথ্য।
কী বলা হয়েছে ব্যাঙ্কের তরফেসম্প্রতি ব্যাঙ্কের নথি চুরির বিষয় স্বীকার করে নিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সংস্থার তরফে জানানো হয়েছে, সাইবার হামলার ফলে ব্যাঙ্কের গ্রাহক নথি প্রকাশ্যে চলে এসেছে। স্টক এক্সচেঞ্জে ব্যাঙ্ক জানিয়েছে, তাদের অনুমান ৩৮৯৭ জন গ্রাহকের ডেটা চুরি করে ডার্ক ওয়েবে দিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তিগত সনাক্তকরণের তথ্য় রয়েছে এই চুরি যাওয়া নথির মধ্যে। ব্যাঙ্ক জানিয়েছে, এই সাইবার হামলার ফলে তাদের কাজ, আর্থিক ক্ষমতা বা ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখার ওপর কোনও প্রভাব পড়বে না।
নথিপত্র বলছে, ফাঁস হওয়া এই রেকর্ডের মধ্য়ে ব্যাঙ্কের শাখার তথ্য, কাস্টমার ইনফরমেশন ফাইল, CIF সনাক্তকারী নম্বর, লিড আইডি, লোন সংক্রান্ত তথ্য় ছাড়াও প্রাসঙ্গিক ফাইলের যাবতীয় তথ্যও রয়েছে।
তবে সাইবার হামলার বিষয়ে স্বীকার করলেও কোন গোষ্ঠী এই হ্যাক করেছে তার নাম বলেনি ব্যাঙ্ক। যদিও 'সিরিউসিম' নামে একটি হ্যাকার গোষ্ঠী দাবি করে , স্টেট ব্যাঙ্কের ৩,৭৫,০০০টি নথি হ্যাক করেছে তারা।
