SBI UPI Service Shut Down : কাউকে টাকা পাঠানোর হলে আগেই কাজ সেরে নিতে হবে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের ইউপিআই পরিষেবা (SBI UPI Service)। গ্রাহকদের যাতে সমস্যা না হয়, তাই আগেই সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (SBI)।
১৯ নভেম্বর কখন বন্ধ থাকবে পরিষেবা ?সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ১.১৫ থেকে ২ টো পর্যন্ত UPI পরিষেবা বন্ধ থাকবে। যার অর্থ, বুধবার শেষ হওয়ার পর ১২ টার পর থেকে যে রাত শুরু হচ্ছে সেই হিসেবে এই সার্ভিস বন্ধ থাকবে। গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে এই সময় রক্ষণাবেক্ষণের কাজ করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, এই কাজ আরও তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এই সময় UPI পরিষেবা পেতে গ্রাহকদের UPI Lite ব্যাবহার করার কথা বলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
UPI Lite-এ কী সুবিধা পাওয়া যায় ?আপনি যদি UPI পরিষেবা না পান, তাহলে এই সময় সহজেই UPI Lite পরিষেবার সুবিধা নিতে পারেন। তবে এতে কম পরিমাণে লেনদেন সম্ভব। এতে ইউজাররা যেকোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তা অন্য় কোনও সাপোর্টেড অ্যাপের ওয়ালেটে পাঠাতে পারেন। একবার টাকা ওয়ালেটে চলে এলে ইউজাররা UPI পিন না ব্যবহার করেই সেই টাকা যেকোনও কেনাকাটায় ব্যবহার করতে পারেন।
UPI Lite-এ কিছু সীমাবদ্ধতা রয়েছেএকটা বিষয় মাথায় রাখবেন, রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে-কোনও ব্য়ক্তি একবারে ১০০০ টাকা সর্বোচ্চ কোথাও পাঠাতে পারবেন। একটি ওয়ালেটে আপনি সর্বোচ্চ ৫০০০ টাকা রাখতে পারবেন। আগে এই সীমা ৫০০ টাকা ও ওয়ালেটে সর্বোচ্চ ২০০০ টাকা রাখে যেত। ২০২৪ সালে যা বাড়ানো হয়েছে। মনে রাখবেন, ৪৫ মিনিট অতিক্রম হলে আপনি ফের সহজেই SBI UPI পরিষেবার সুবিধা নিতে পারবেন।
আরও পড়ুন : প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
