Crorepati Formula Tips : বিনিয়োগের (Investment) বাজারে নেমেই কোটিপতি (Crorepati) হওয়ার স্বপ্ন দেখেন ইনভেস্টাররা। অনেকেই মনে করেন, বিপুল মাসিক বেতন (Salary) বা বড় ব্যবসা (Business) ছাড়া কোটিপতি হওয়া সম্ভব নয়। যদিও বাস্তব বলছে অন্য কথা। মাসে মাসে ২০০০ টাকা করে জমিয়েও আপনি কোটিপতি হতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই মেনে চলতে হবে একটা ফর্মুলা।

কীভাবে সম্ভব হতে পারে এই স্বপ্ন, কত বছর সময় লাগেকোটিপতি হওয়া সহজ হলেও এই ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে এই বিনিয়োগ করে যেতে হবে আপনাকে। সেখানে মাঝে মধ্যে বন্ধ করা যাবে না মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP । ঠিকভাবে হিসেব করলে এই কোটিপতি হতে আপনাকে অনেক আগে থেকেই বিনিয়োগ শুরু করতে হবে। যাতে ২৫-৩৫ বছরের মধ্যে আপনার হাতে ১ কোটি টাকার তহবিল হয়ে যায়।

একটা বিষয় মনে রাখতে হবে, অনেক মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের দুই সংখ্যার বিপুল রিটার্ন দিয়ে দিয়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সুফল দিয়েছে তাদের। তবে অনেকের বিনিয়োগের ফল নেচিবাচক হতে পারে। তাই বিনিয়োগের আগে এর সঠিক ফর্মুলা জানুন।

কীভাবে কোটিপতি করতে পারে SIP ?প্রতি মাসে বিনিয়োগ : ২০০০বিনিয়োগের সময়কাল : ৩৫ বছরপুরো বিনিয়োগের পরিমাণ : ৮.৪ লাখসম্ভাব্য সুদের পরিমাণ : বছরে ১২ শতাংশসম্ভাব্য তহবিলের পরিমাণ : ১.০২ কোটি টাকাসম্ভাব্য ম্যাচুরিটি ভ্যালু : ১.১ কোটি টাকা

কমতে পারে বছরের পরিমাণআগে থেকে কেউ SIP শুরু করলে আপনার বছরের পরিমাণ কমতে পারে। তবে আপনি যদি মাসে ২০০০ টাকা করে বিনিয়োগের পরিবর্তে স্টেপ আপ SIP পদ্ধতি গ্রহণ করেন সেই ক্ষেত্রে আরও আগে কোটি টাকার ফান্ড জমা করতে পারবেন আপনি। স্টেপ আপ মানে হল, যখন বেতন বা আয় বাড়বে, সেই অনুযায়ী SIP-র পরিমাণ বাড়ানো।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আরও পড়ুন : প্লাস্টিকের নোট আসছেই দেশে, কোন নোটগুলিতে হবে প্রথমে পরিবর্তন, RBI করল বড় ঘোষণা