Post Office Schemes: আপনিও যদি অবসরের পরের আর্থিক অবস্থা নিয়ে এখনই চিন্তিত হন, তাহলে পোস্ট অফিসে রয়েছে অনেক স্কিম। যেখানে নিশ্টিত রিটার্নের সঙ্গে সঙ্গে আপনি পাবেন সরকারি আর্থিক নিরাপত্তা। এটি হল পোস্ট অফিস অফিসের সেভিংস স্কিম। যাকে আমরা পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বলেও চিনি।
পোস্ট অফিস MIS আসলে কীএখানে বিনিয়োগ করলে আপনি পাবেন প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ সুদ। মনে রাখবেন এই স্কিমের মেয়াদ ৫ বছর। যার অর্থ পাঁচ বছর পর আপনি সহজেই এই টাকা পুরোটাই নিরাপদে ফেরত পাবেন। বর্তমান ত্রৈমাসিকে আপনি পাবেন ৭.৪ শতাংশ সুদ।
এই স্কিম থেকে আপনি প্রতি মাসে কীভাবে আয় করবেন?বিনিয়োগকারী এই ক্ষেত্রে ৯ লাখ টাকা বিনিয়োগ করলে কত টাকা পাবেন, তা নীচে দেওয়া হল।
মোট বিনিয়োগ: ৯,০০,০০০ টাকাসুদের হার বছরে : ৭.৪%মাসিক সুদ : ৫,৫৫০ টাকাএক বছরে মোট সুদ : ৬৬,৬০০ টাকা৫ বছরে অর্জিত মোট সুদ: ৩,৩৩,০০০ টাকা৫ বছর পর মেয়াদপূর্তিতে প্রাপ্ত অর্থ: মূল বিনিয়োগের পুরো ৯,০০,০০০ টাকা
যার সোাজাসুদি অর্থ, আপনি যদি ৫ বছর ৯ লাখ রাখেন , তাহলে পাবেন ৩,৩৩,০০০ টাকা।
টাকা কখন তোলা যাবে ?হ্যাঁ , এই স্কিম থেকে আপনি টাকা তুলতে পারবেন। যার অর্থ কখনও কোনও জুরুতি প্রয়োজন হলে এই স্কিম থেকে আপনি টাকা তুলতে পারবেন। সেই ক্ষেত্রে পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই আপনি আপনার টাকা তুলে নিতে পারবেন। তবে শর্ত হল, অ্যাকাউন্ট খোলার অন্তত এক বছর পর টাকা তোলা যাবে। এছাড়া, মেয়াদ পূর্ণ হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করলে জরিমানা কাটা হতে পারে।
কাদের জন্য এটি দারুণ স্কিম ?যারা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের মতো বিনিয়োগের ঝুঁকি এড়াতে চান এবং একই সঙ্গে নিজেদের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রেখে প্রতি মাসে নির্দিষ্ট খরচের জোগান নিশ্চিত করতে চান, তাদের জন্য এই স্কিমটি অত্যন্ত উপযোগী। বিশেষ করে অবসরপ্রাপ্ত প্রবীণ ব্যক্তিদের জন্য এই স্কিমটি খুবই লাভজনক হতে পারে, যাদের দৈনন্দিন সাংসারিক খরচের জন্য প্রতি মাসে অর্থের প্রয়োজন হয়।
