Investment Plan : বিশ্বের ভূ-রাজনৈতিক অস্থিরতার মাঝে বদলে গেছে ভারতের শেয়ার বাজারের (Indian Stock Market) পরিস্থিতি। দীর্ঘ সময় ধরেই বাড়ছে না ইন্ডিযান শেয়ার মার্কেট। যে কারণে নিশ্চিত রিটার্নের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা (Investment)। এই পরিস্থিতিতে ২০২৬ সালেও ভাল রিটার্ন দিচ্ছে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলো (Small Savings Schemes)। জেনে নিন, কোন প্রকল্পে আপনি কী সুদ পাবেন।
দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে বিনিয়োগকারীদের সাহায্য করবে
সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ২০২৬ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকের জন্য সুদের হার ঘোষণা করেছে। পিপিএফ (PPF), সুকন্যা সমৃদ্ধি (SSY), এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)-এর মতো জনপ্রিয় প্রকল্পগুলিতে সুদের হার একই রাখা হয়ছে। এই স্কিমগুলি দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে বিনিয়োগকারীদের সাহায্য করবে।
এই প্রকল্পগুলি কেন বিনিয়োগের সেরা মাধ্যম ?১ এখানে নিশ্চিত রিটার্নের সুবিধা : শেয়ার বাজারের অস্থিরতা এখানে কোনও প্রভাব ফেলে না। আপনি আগে থেকেই জানেন মেয়াদ শেষে কত টাকা পাবেন।২ আপনি পাবেন সরকারি গ্যারান্টি: সরকারি এই স্বল্প সঞ্চয় স্কিমগুলিতে সরাসরি ভারত সরকারের ভরসা থাকে। তাই এখানে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ থাকে।৩ থাকছে কর ছাড়ের সুবিধা: স্বল্প সঞ্চয়ের পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধির মতো প্রকল্পে আয়কর আইনের ৮০সি (80C) ধারা অনুযায়ী কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।
বিনিয়োগের আগে যা মাথায় রাখবেনএই স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে কোনটি আপনার জন্য ভাল, বুঝে নিন। এখানে দেওয়া রইল সুদের হার।
| প্রকল্পের নাম | সুদের হার (%) |
| সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) | ৮.২% |
| সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) | ৮.২% |
| ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) | ৭.৭% |
| কিষাণ বিকাশ পত্র (KVP) | ৭.৫% |
| পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প (MIS) | ৭.৪% |
| পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) | ৭.১% |
| ৫ বছরের ফিক্সড ডিপোজিট | ৭.৫% |
| ৩ বছরের টাইম ডিপোজিট | ৭.১% |
| ২ বছরের টাইম ডিপোজিট | ৭.০% |
| ১ বছরের টাইম ডিপোজিট | ৬.৯% |
| ৫ বছরের রেকারিং ডিপোজিট | ৬.৭% |
| পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট | ৪.০% |
বিনিয়োগের যোগ্যতা : এই সরকারি স্কিমগুলিতে নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড রয়েছে। যেমন, সুকন্যা সমৃদ্ধি শুধুমাত্র কন্যা সন্তানদের জন্য করা হয়েছে।
লক-ইন পিরিয়ড : এই প্রকল্পগুলিতে টাকা জমা রাখলে একটি নির্দিষ্ট সময়ের আগে তোলা যায় না (যেমন পিপিএফ-এ ১৫ বছর)। আপনার জরুরি তহবিলের প্রয়োজন বুঝে বিনিয়োগ করুন।
এখানে করের প্রভাব: কিছু স্কিমের সুদ সম্পূর্ণ করমুক্ত, আবার কিছু ক্ষেত্রে সুদের ওপর ট্যাক্স দিতে হতে পারে। আপনার 'এফেক্টিভ রিটার্ন' কত হচ্ছে তা আগেই হিসেব করে নিন।
বয়স ও লক্ষ্য: অবসরের জন্য এসসিএসএস (SCSS) বা পিপিএফ ভালো, কিন্তু স্বল্পমেয়াদী লক্ষ্যের জন্য টাইম ডিপোজিট বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।
