Fixed Deposit VS Stock Market : শেয়ার বাজারের (Share Market) বেশি মুনাফার দিন শেষ ! বর্তমানে ধসেই চলেছে ভারতের শেয়ার বাজার (Indian Stock Market)। সেই কারণে ফের একবার স্থায়ী আমানতের (FD Interest) দিকে ঝুঁকছে দেশবাসী। জেনে নিন, রিটার্নের ভিত্তিতে শেয়ার বাজার না ব্যাঙ্ক এফডি (Bank FD) দিয়েছে বেশি লাভ।   

Continues below advertisement

গত ৫ বছরে কেমন রিটার্ন দিয়েছে নিফটি ৫০হিসেব খাতা বলছে, গত পাঁচ বছরে ভারতের প্রধান শেয়ার সূচক নিফটি ৫০ (Nifty 50) প্রায় ৫৫% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বার্ষিক প্রায় ৯% হারে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। তবে লভ্যাংশ বা ডিভিডেন্ড (Nifty TRI) হিসেবে ধরলে এই আয়ের পরিমাণ দাঁড়ায় বার্ষিক প্রায় ১১-১২%। তবে ২০২৪ সাল থেকে বদলে গিয়েছে শেয়ার বাজারের পরিস্থিতি। চলতি বছরের জানুয়ারিতে নিফটি রেকর্ড উচ্চতা ছুঁলেও, বর্তমানে তা কমে ২৩,১০০ পয়েন্টে চলে এসেছে। সেই ভয়ে বাজার থেকে বেরিয়ে যাচ্ছেন বিনিয়োগকারীরা।

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট আপনার ক্ষেত্রে ভাল ? যারা শেয়ার বাজারের অস্থিরতায় বিশ্বাস করেন না, তাদের ক্ষেত্রে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট বরাবরই নিরাপদ বিনিয়োগের জায়গা। তবে মনে রাখতে হবে, রিটার্নের ক্ষেত্রে শেয়ার বাজারের মতো লাভ পাওয়া যায় না এখানে। বর্তমানে স্টেট ব্যাংক (SBI) বা ব্যাঙ্ক অফ বরোদার মতো সরকারি ব্যাঙ্কগুলি ৫ বছরের স্থায়ী আমানতের ওপর ৬% থেকে ৬.৩% সুদ দিচ্ছে। কিছু বেসরকারি ও স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৭% থেকে ৭.৯% পর্যন্ত সুদ দেয়। তবে সেই ক্ষেত্রে ছোট ব্যাঙ্কের যোগ্যতা যাচাই করেই বিনিয়োগ করা উচিত। 

Continues below advertisement

লাখ টাকা বিনিয়োগ করলে ৫ বছরে কত হবে ?১ লক্ষ টাকা ৫ বছরে শেয়ার বাজার ও ব্যাঙ্ক এফডিতে কত বাড়ত:

বিনিয়োগের মাধ্যমআনুমানিক বার্ষিক রিটার্ন৫ বছর পর ১ লক্ষ টাকার মূল্য
ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (FD)৬.৫%১.৩৭ লক্ষ টাকা
Nifty 50 (Price Return)৯%১.৫৪ লক্ষ টাকা
Nifty 50 (TRI / ডিভিডেন্ড সহ)১১–১২%১.৬৮ – ১.৭৬ লক্ষ টাকা

ঝুঁকি বনাম স্থিতশীলতা: কোথায় বিনিয়োগ করলে আপনার লাভ ?বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই দুই ক্ষেত্রে বিনিয়োগের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। জেনে নিন, কী করা উচিত

শেয়ার বাজারে বিনিয়োগ করলে: অনেকেই সম্পদ বৃদ্ধির (Wealth Creation) জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন। তবে এখানে স্বল্পমেয়াদে অস্থিরতা বেশি, তাই এখানে পতনের ঝুঁকি থাকায় দীর্ঘমেয়াদে বিনিয়োগ ভাল।

ব্যাঙ্ক এফডির ক্ষেত্রে : যারা কোনও ঝুঁকি না নিয়ে সুদের হার নিয়ে নিশ্চিত থাকতে চান, তাদের জন্য ফিক্সড ডিপোজিটই আদর্শ। এখানে মূলধন হারানোর ভয় নেই, তবে শেয়ার বাজারের মতো বড় মুনাফাও নেই।

মনে রাখবেন, আপনি যদি আগামী ৫-১০ বছরের কথা ভেবে বিনিয়োগ করেন, তবে নিফটি বা ইকুইটি মার্কেট আপনার রিটার্নের ক্ষেত্রে ভালো জায়গা হতে পারে। তবে জরুরি প্রয়োজনে বা স্বল্প মেয়াদের জন্য ব্যাঙ্ক এফডি-র কোনও বিকল্প নেই।