Tata News : চলতি অর্থবর্ষে বিপুল লাভের কারণে বড় ঘোষণা করল এই কোম্পানি। একটা শেয়ার থাকলে সে পাবে ১,১০,৭১৭ টাকা। কোম্পানির (Tata Sons Dividend) ভাল ফল হওয়ায় ডিভিডেন্ড বা লভ্য়াংশ হিসেবে এই টাকা দেওয়া হবে। কাদের কাছে যাবে এই বিপুল টাকা ?  

Continues below advertisement

কোন কোম্পানি করেছে এই বিপুল ডিভিডেন্ড ঘোষণাটাটা গ্রুপের মেন হোল্ডিং কোম্পানি টাটা সন্স সম্প্রতি এই ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির আর্থিক রিপোর্ট বলছে, এই বছরে কোম্পানি ৩১৯৬১ টাকা লাভ করেছে কোম্পানি। আগের বছর একই সময়ে ২৬২৩২ কোটি টাকা প্রফিট হয়েছিল সংস্থার। ইয়ার অন ইয়ার দেখলে যা ২১ শতাংশ প্রফিটে লাফ। আপনি যদি কোম্পানির পুরো আয় দেখেন, তাহলে তা চলতি অর্থবর্ষে ৪২,৩৬৭ কোটি টাকা হয়েছে। যা আগের ২৫-এর অর্থবর্ষে ৩৮,৮৩৫ কোটি টাকা ছিল। এবার সেই লভ্যাংশই ডিভিডেন্ড হিসেবে দেবে কোম্পানি।

বাম্পার ডিভিডেন্ড দিচ্ছে কোম্পানি, আগে কত দিয়েছিলকোম্পানি এবার ডিভিডেন্ড বাবদ ১,১০,৭১৭ টাকা দিচ্ছে। গত বছর ডিভিডেন্ড বাবদ ৬৪,৯০০ টাকা দেওয়া হয়েছিল প্রতিটি শেয়ারে। হিসেব বলছে, এবার সেই ডিভিডেন্ডে ৭০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বার্ষিক সাধারণ সভায় টাটা সন্সের এই ডিভিডেন্ডে অনুমোদন পড়লে কোম্পানিকে লভ্য়াংশ বাবদ ৪৪৭৫ কোটি টাকা দিতে হবে।

Continues below advertisement

কারা পাবেন এই টাকা ?আপনিও কি এই টাকা পাবেন ? মনে রাখবেন, যেহেতু টাটা সন্স মার্কেট লিস্টেড কোম্পানি নয়, তাই এর শেয়ার কেবল কোম্পানির প্রোমোটার ও ট্রাস্টের কাছে রয়েছে। তাই একটা শেয়ার থাকলে ১,১০,৭১৭ টাকা পাওয়ার কোনও বিষয় নেই।

কোন কোন ব্যক্তি লাভবান হবেন ?টাটা সন্সের এই ঘোষণার পর স্যার ডোরাবজি টাটা ট্রাস্ট এই ডিভিডেন্ডের টাকা পাবে। টাটা সন্সে ৬৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে এই ট্রাস্টের। ১২৫২ কোটি টাকা এই ট্রাস্টকে দিতে হবে কোম্পানিকে। এর বাইরে নোয়েল টাটা ৪৫ কোটি টাকা এর থেকে ডিভিডেন্ড পাবেন। টাটা সন্সে ৪০৬০ টি শেয়ার রয়েছে নোয়েল টাটার। 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন