Online Payment : আপনার সঙ্গেও হতে পারে এই ধরনের ঘটনা। ডিজিটাল লুটেরা (Digital Lutera) ম্যালওয়্যার করছে সব ধরনের প্রতারণার কাজ। সেই ক্ষেত্রে আপনার ইউপিআই অ্যাকাউন্ট (UPI Alert) খালি হতে পারে। জেনে নিন, কোন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন আপনি।
আপনার অ্যান্ড্রয়েড ফোনের নিয়ন্ত্রণ যাবে অন্যের হাতেআপনি কি অনলাইন লেনদেনের জন্য নিয়মিত UPI ব্যবহার করেন ?
তাহলে আপনার জন্য রয়েছে বড়সড় সতর্কবার্তা। সম্প্রতি সাইবার বিশেষজ্ঞরা 'Luthor' বা 'Digital Lutera' নামক একটি অত্যন্ত বিপজ্জনক ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন, যা আপনার অজান্তেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট সাফ করে দিতে পারে। সাধারণত স্ক্যামাররা ফোন কল বা মেসেজের মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে প্রতারণা করে, কিন্তু এই ম্যালওয়্যারটি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে কাজ করে। এটি সরাসরি আপনার অ্যান্ড্রয়েড ফোনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম।
কী এই 'Digital Lutera' এবং এটি কীভাবে কাজ করে ?গ্যাজেট ৩৬০-এর একটি রিপোর্ট অনুযায়ী, এই ম্যালওয়্যারটি মূলত APK (Android Package Kit) ফাইলের মাধ্যমে ছড়ায়। এটি কোনো সাধারণ মেসেজ বা কলের ওপর নির্ভর করে না।
সংক্রমণ পদ্ধতি: কোনও থার্ড-পার্টি ওয়েবসাইট বা সন্দেহজনক লিঙ্কের মাধ্যমে ইউজাররা যখন কোনও ফাইল ডাউনলোড করেন, তখন ফোনের ভেতরে এই ম্যালওয়্যারটি প্রবেশ করে।
অনুমতি বা পারমিশন: ইনস্টল হওয়ার সময় অ্যাপটি আপনার ফোনের SMS পড়া এবং লেখার (Read/Write SMS) অনুমতি চায়। একবার এই অনুমতি পেয়ে গেলে, এটি ব্যাকগ্রাউন্ডে সক্রিয় হয়ে যায়।
OTP বাইপাস: এটি আপনার ফোনে আসা ব্যাঙ্কিং ভেরিফিকেশন মেসেজ বা OTP-র ওপর নজরদারি চালায়। হ্যাকাররা দূর থেকেই আপনার UPI এবং SMS ভেরিফিকেশন বাইপাস করে টাকা হাতিয়ে নিতে পারে।
NPCI-এর বক্তব্যভারতের UPI ব্যবস্থা পরিচালনাকারী সংস্থা NPCI (National Payments Corporation of India) জানিয়েছে যে, তারা এই ম্যালওয়্যার সম্পর্কে অবগত এবং এটি রুখতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ব্যবহারকারীদের ব্যক্তিগতভাবে সচেতন থাকা অত্যন্ত জরুরি।
সুরক্ষিত থাকতে কী করবেন ?আপনার টাকা সুরক্ষিত রাখতে সাইবার বিশেষজ্ঞরা নীচের নিয়মগুলি মেনে চলার পরামর্শ দিচ্ছেন:১. অবিশ্বস্ত উৎস থেকে দূরে থাকুন: অ্যাপ ডাউনলোড করার জন্য সর্বদা Google Play Store ব্যবহার করুন। কোনও থার্ড-পার্টি ওয়েবসাইট বা অচেনা লিঙ্ক থেকে অ্যাপ নামাবেন না।২. APK ফাইল এড়িয়ে চলুন: যদি কেউ আপনাকে মেসেজ বা হোয়াটসঅ্যাপে কোনো APK ফাইল পাঠায়, তবে তা ডাউনলোড করবেন না।৩. Play Protect সচল রাখুন: আপনার ফোনের সেটিংস থেকে 'Google Play Protect' অপশনটি সর্বদা অন রাখুন। এটি ক্ষতিকারক অ্যাপ সনাক্ত করতে সাহায্য করে।৪. সফটওয়্যার আপডেট: ফোনের অপারেটিং সিস্টেম এবং ব্যাঙ্কিং অ্যাপগুলি নিয়মিত আপডেট করুন।
