Washing Machine Electricity Bill : গরমে এসির পাশাপাশি কাজ বেড়ে যায় ওয়াশিং মেশিনের (Washing Machine Using Tips)। তীব্র গরমে ঘেমো জামা-কাপড়ের স্তূপ বাড়ে বাড়িতে। সেই কারণে ওয়াশিং মেশিন চালাতে হয় শীতের থেকে অনেক বেশি। যা স্বাভাবিকভাবেই বাড়িয়ে দেয় আপনার বিদ্যুতের বিল (Electricity Bill)। জেনে নিন, একবার জামা-কাপড় কাচলে ঠিক কত ইউনিট বিদ্যুৎ পোড়ে।

Continues below advertisement

সত্যিই ওয়াশিং মেশিনে বেশি বিদ্যুৎ খরচ হয়গরমে অনেকেরই এই বিষয়ে চিন্তা থাকে। ওয়াশিং মেশিন কতটা বিদ্যুৎ খরচ করে তা নিয়ে চিন্তায় থাকেন গৃহস্থেরা। একটা বিষয় মনে রাখা দরকার, ওয়াশিং মেশিন খুব বেশি বিদ্যুৎ টানে না ঠিকই, তবে ঠিক মতো সেটিংস না জানলে আপনার খরচ বাড়বে। একটি ওয়াশিং মেশিন ১ বার কাপড় ধুতে কতটুকু বিদ্যুৎ খরচ করবে, তা মূলত মেশিনের মডেল, ক্ষমতা ও ব্যবহারের ধরনের ওপর নির্ভর করে।

কীভাবে বুঝবেন বিদ্যুতের ইউনিটের হিসেবসাধারণত একটি ওয়াশিং মেশিন ক্ষমতা ৩০০ ওয়াট থেকে ২০০০ ওয়াট পর্যন্ত হতে পারে। সহজ ভাষায়, ১০০০ ওয়াট মানে ১ কিলোওয়াট। যদি আপনার মেশিনটি ১০০০ ওয়াটের হয় এবং সেটি টানা ১ ঘণ্টা চলে, তবে ১ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। যদি মেশিনটি ৫০০ ওয়াটের হয় ও ১ ঘণ্টা চলে, তবে খরচ হবে মাত্র ০.৫ ইউনিট।

Continues below advertisement

আপনার একবার কাপড় ধুতে কত খরচ হবে ?একটা বিষয় আপনার বোঝা উচিত, সাধারণত একটি ওয়াশিং মেশিন ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত চলে। এক বার কাপড় ধোয়ার ক্ষেত্রে এই সময় লাগে আমাদের। এই ক্ষেত্রে গড়ে ০.৩ থেকে ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে। এবার বুঝতে হবে বিদ্যুতের খরচের বিষয়টি। আপনার এলাকায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম যদি ৮ টাকা হয়, তবে এক বার কাপড় ধুতে খরচ হবে প্রায় ২.৪ টাকা থেকে ১২ টাকা পর্যন্ত।

ফ্রন্ট লোড নাকি টপ লোড: কোনটি সাশ্রয়ী ?বিদ্যুৎ ও জল সাশ্রয়ের দৌড়ে ফ্রন্ট লোড (Front Load) মেশিন সবসময় এগিয়ে। এই মেশিনগুলি স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে কম জলে ও কম বিদ্যুতে কাপড় পরিষ্কার করে। অন্যদিকে, টপ লোড (Top Load) মেশিন কেনা সস্তা হলেও দীর্ঘমেয়াদে এটি বিদ্যুৎ ও জল কিছুটা বেশি খরচ করে।

বিদ্যুৎ বিল কমানোর কিছু সহজ উপায়মনে রাখুন, আপনার সামান্য সচেতনতা মাসের বিল অনেকটা কমিয়ে দিতে পারে:

১ ফুল লোড ব্যবহার করুন : বার বার অল্প কাপড় না ধুয়ে, মেশিনের ধারণক্ষমতা অনুযায়ী একবারে বেশি কাপড় ধোয়ার চেষ্টা করুন।

২ কুইক ওয়াশ মোড : হালকা নোংরা কাপড়ের জন্য কুইক ওয়াশ মোড ব্যবহার করুন, এতে সময় ও বিদ্যুৎ দুই-ই বাঁচে।

৩ হিটার এড়িয়ে চলুন: খুব প্রয়োজন না হলে গরম জলের অপশন বন্ধ রাখুন।

৪ এনার্জি স্টার রেটিং: নতুন মেশিন কেনার সময় সব সময় ৫-স্টার রেটিং যুক্ত মেশিন কিনুন।

আরও পড়ুন : সার্ভিসিংয়ের পরেও ঠান্ডা হচ্ছে না এসি ? এই ট্রিক নিলেই সমস্যার সমাধান