Flex-Fuel Bikes : পেট্রোল-ডিজেল (Petrol-Diesel) নির্ভরতা কমাতে ও পরিবেশ বান্ধব জ্বালানি (Eco Friendly) ব্য়বহারে উৎসাহ দিতে সরকার নিয়েছে নতুন পদক্ষেপ। দেশে নামানো হয়েছে ফ্লেক্স ফুয়েল (Flex-Fuel) চালিত গাড়ি। এবার সেই তালিকায় দেশে প্রথম ফ্লেক্স ফুয়েল বাইক নামাল হিরো মোটোকর্প। কোম্পানি অতি জনপ্রিয় মডেল ফ্লেক্স-ফুয়েল স্প্লেন্ডার (Splendor+) ও এইচএফ ডিল্যাক্সে (HF Deluxe) চালু করেছে এই প্রযুক্তি। নতুন সূচনা ভারতের বাইক বাজারেএক কথায় বলা যায়, দেশের গণপরিবহণে বৈপ্লবিক পরিবর্তনের যাত্রা শুরু হল। পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করল সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরির উপস্থিতিতে দেশে লঞ্চ হল প্রথম ‘ফ্লেক্স-ফুয়েল’ (Flex-Fuel) চালিত মোটরসাইকেল। হিরো মটোকর্পের জনপ্রিয় ১০০ সিসি সেগমেন্টের দুটি মডেল- Splendor+ ও HF Deluxe-কে এবার ফ্লেক্স-ফুয়েল অবতারের বাজারে আনা হয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, বর্তমানে জ্বালানি সঙ্কটের বাজারে ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়িয়ে খনিজ তেলের ওপর নির্ভরতা কমানো ও পরিবেশ দূষণ রোধে ভারতের জন্য এটি একটি অত্যন্ত বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ইথানল ব্লেন্ডিং নতুন এই ফ্লেক্স-ফুয়েল বাইক দুটি E20 থেকে E85 পর্যন্ত যেকোনও মাত্রার ইথানল মিশ্রিত জ্বালানিতে নির্বিঘ্নে চলতে সক্ষম। অর্থাৎ, জ্বালানিতে ২০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল মেশানো থাকলেও এই বাইকের ইঞ্জিনে কোনও সমস্যা হবে না। ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তির উপযোগী করে তুলতে বাইক দুটিতে উন্নত ফুয়েল সিস্টেম ও রিভাইজড বা পরিমার্জিত ইসিইউ (ECU - Engine Control Unit) ব্যবহার করা হয়েছে।
কত দাম রাখা হয়েছে বাইকেরস্ট্যান্ডার্ড বা সাধারণ মডেলের তুলনায় এই প্রযুক্তিগত আপগ্রেডের জন্য খুব বেশি বাড়তি দাম রাখা হয়নি। দিল্লিতে বাইক দুটির এক্স-শোরুম দাম নির্ধারণ করা হয়েছে:
Hero HF Deluxe Flex Fuel: ৭২,৭৯২ টাকা (এক্স-শোরুম, দিল্লি)
Hero Splendor+ Flex Fuel: ৮২,৭১০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)
রোল-আউট প্ল্যান: প্রাথমিক পর্যায়ে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত এই ফ্লেক্স-ফুয়েল পোর্টফোলিওটি দিল্লি ও মহারাষ্ট্রের কিছু নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যাবে। এরপর ধাপে ধাপে এটি সারা দেশে সাধারণ মানুষের জন্য লঞ্চ করা হবে।
| বৈশিষ্ট্য | Hero Splendor+ Flex Fuel | Hero HF Deluxe Flex Fuel |
| ইঞ্জিন ক্ষমতা | ৯৭.২ সিসি (cc) | ৯৭.২ সিসি (cc) |
| সর্বোচ্চ পাওয়ার (E85) | ৬.৩ কিলোওয়াট (kW) @ ৮০০০ আরপিএম | ৬.৩ কিলোওয়াট (kW) @ ৮০০০ আরপিএম |
| সর্বোচ্চ টর্ক (E85) | ৮.৩ এনএম (Nm) @ ৬০০০ আরপিএম | ৮.৩ এনএম (Nm) @ ৬০০০ আরপিএম |
ইঞ্জিন ও পারফরম্যান্স কেম বাইকেবলা হচ্ছে, ফ্লেক্স-ফুয়েল চালিত হলেও বাইক দুটির পারফরম্যান্সে কোনও ঘাটতি রাখা হয়নি। ইথানল জ্বালানি (E85) ব্যবহার করলেও এর ইঞ্জিন থেকে দারুণ পাওয়া পাওয়া যাবে। এতে বাইকারদের পাওয়ারে কোনও খামতি থাকবে না।
আরও পড়ুন : টাটা টিয়াগো ইভি কিনতে কত ডাউন পেমেন্ট, কত টাকা ইএমআই দিতে হবে ? জেনে নিন খুঁটিনাটি
Car loan Information:
Calculate Car Loan EMI