Yogi Adityanath :  সাবধান ! এবার ডিমের গায়েও থাকবে ‘এক্সপায়ারি ডেট’, ১ এপ্রিল থেকে কড়া নিয়ম প্রযোজ্য হচ্ছে এই রাজ্য়ে। কোনওভাবে নিয়ম না মানলে আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে বিক্রেতাদের। এই রাজ্যে কড়া বার্তা সরকারেরবাজারে গিয়ে ডিম কেনার সময় এবার কেবল দাম যাচাই করলেই চলবে না, দেখে নিতে হবে ডিমের গায়ে লেখা তারিখও। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ডিমের গুণমান বজায় রাখতে ও জনস্বার্থ রক্ষায় এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে উত্তরপ্রদেশে প্রতিটি ডিমের গায়ে তার উৎপাদনের তারিখ (Laying Date) এবং মেয়াদ শেষের তারিখ (Expiry Date) লেখা থাকা বাধ্যতামূলক হচ্ছে।

Continues below advertisement

কেন এই নতুন নিয়ম ?খাদ্য সুরক্ষা ও পশুপালন দফতরের মতে, অনেক সময় অসাধু ব্যবসায়ীরা পুরনো ডিমকে টাটকা বলে বাজারে চালিয়ে দেন। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে। নতুন এই নিয়মের ফলে:

কী সুবিধা হবে ক্রেতাদেরক্রেতারা সহজেই বুঝতে পারবেন ডিমটি কতটা টাটকা। পাশাপাশি খামার থেকে খুচরো দোকান পর্যন্ত ডিম বাজারে আনার বিষয়ে স্বচ্ছতা বজায় থাকবে। এখন থেকে পুরনো বা পচা ডিম বিক্রির কারবার বন্ধ হবে।

Continues below advertisement

নিয়ম না মানলে কঠোর শাস্তিসরকার জানিয়েছে, ১ এপ্রিলের পর থেকে যদি কোনও খামার মালিক বা ব্যবসায়ী এই নিয়ম না মানেন, তবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।১. পণ্য বাজেয়াপ্ত: তারিখ ছাড়া ডিম পাওয়া গেলে তা সরাসরি নষ্ট করে দেওয়া হতে পারে।২. নিষিদ্ধ ঘোষণা: সেই ডিমের গায়ে ‘মানুষের খাওয়ার অনুপযুক্ত’ বা "Unfit for human consumption" সিল মেরে দেওয়া হবে, যার ফলে বিক্রেতাকে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

ডিম কতদিন টাটকা থাকে ?গবেষণা বলছে, ডিম সংরক্ষণের সময়সীমা তাপমাত্রার ওপর নির্ভর করে:

১ সাধারণ তাপমাত্রায় (৩০° সে.): প্রায় ২ সপ্তাহ পর্যন্ত ডিম ভালো থাকে।

২ কোল্ড স্টোরেজে (২-৮° সে.): প্রায় ৫ সপ্তাহ বা তার বেশি সময় পর্যন্ত ডিম খাওয়া নিরাপদ।

পশুপালন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব মুকেশ মেশরাম জানিয়েছেন, এতদিন এই বিষয়ে সঠিক নজরদারির অভাব ছিল। তবে নতুন এই নিয়ম ক্রেতাদের সচেতনতা বাড়াতে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বড় ভূমিকা নেবে। ক্রেতাদের মতে, এই নতুন নির্দেশিকা গ্রাহকদের মনেও সচেতনাতার পাঠ দেবে। এই জন্য যোগী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।