Investment Plan: চোদ্দ জায়গায় না হাতরে নিজেই তৈরি করে নিতে পারেন ইনভেস্টমেন্ট প্ল্যান (Investment Plan)। এর জন্য রয়েছে বিনামূল্যের অ্য়াপ (Free Finance Apps)। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি নতুন অর্থবর্ষ ১ এপ্রিল (Financial Planning From 1 April) থেকে টাকা জমানো শুরু করতে পারেন। সেক্ষেত্রে এই অ্যাপগুলি দেবে সঠিক সাজেশন।

Continues below advertisement

সঠিক সময়ে সঠিক জায়গায় বিনিয়োগ কীভাবেঅনেকেই টাকা উপার্জন করলেও সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারেন না। যথাযথ স্থানে বিনিয়োগ না করার ফলে তারা রিটার্নও খুব কম পান। তাই সঞ্চয়ের পাশাপাশি সঠিক বিনিয়োগের পরিকল্পনা করাও খুব জরুরি। এই অ্য়াপগুলি আপনাকে সেই দিশা দেখাতে পারে। 

Zerodha Coinভারতের সবথেকে বড় ডিসকাউন্ট ব্রোকার জিরোধা। এর কয়েন অ্য়াপের মাধ্যমে আপনি সরাসরি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। এতে কোনও ডিস্ট্রিবিউটর কমিশন না থাকায় আপনি সহজেই ১-১.৫ শতাংশ বার্ষিক লাভ করতে পারেন।

Continues below advertisement

Growwএটি ইনভেস্ট করার জন্য সবথেকে সহজ অ্য়াপ। এতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য কোনও কমিশন দিতে হয় না। এখানে বিনামূল্যে ডিম্য়াট অ্য়াকাউন্ট খুলতে পারেন আপনি। নতুন বিনিয়োগকারী হলে এই অ্য়াপ আপনার জন্য় খুব কাজের হতে পারে।

IndMoney আপনাকে সহজেই অতীতের বিনিয়োগ সংক্রান্ত সবকিছু দেখতে দেয় এই অ্য়াপ। পিএফ , মিউচুয়াল ফান্ড ছাড়াও আপনি কোন কোন স্টক নিয়েছেন, তা দেখতে দেওয়া হয় আপনাকে। এ ছাড়াও আমেরিকার কোম্পানি অ্য়াপল ও গুগলে এই প্লাটফর্ম থেকেই আপনি বিনিয়োগ করতে পারবেন।

OneScore অযাচিত কল বা বিজ্ঞাপন ছাড়া সিবিল স্কোর জানতে চাইলে এই অ্যাপ আপনার জন্য খুবই কাজের। এই অ্য়াপ আপনাকে বলে দেবে কীভাবে সিবিল স্কোর বাড়াতে পারবেন। মনে রাখবেন, ঋণ নেওয়ার ক্ষেত্রে সিবিল স্কোর একটি বড় মাপকাঠি।

Paisabazarবিনামূল্য়ে মাসখানেক এই অ্য়াপের মাধ্যমে আপনি সিবিল স্কোর দেখতে পারেন। আপনি ঋণ বা ক্রেডিট কার্ড নিতে চাইলে কোন ব্যাঙ্কে বেশি সুবাধা পাবেন তাও বলে দেবে অ্য়াপ। এখানেই থাকবে তুলনামূলক মাপদণ্ড। 

CRED এটা একটা মেম্বার অনলি অ্য়াপ। ক্রেডিট কার্ডের বিল জমার জন্য এই অ্য়াপ কাজে লাগে। তবে মনে রাখবেন, যাদের সিবিল স্কোর ৭৫০-এর বেশি তারাই এই অ্য়াপে ঢুকতে পারবেন। আপনার ব্য়াঙ্ক অ্য়াকাউন্টের ব্য়ালেন্সও দেখতে দেবে এই অ্য়াপ। এ ছাড়াও রয়েছে আরও অনেক ফিচার।

Walnutএই অ্য়াপ আপনার এসএমএস দেখতে পারে। যা বলে দেবে , কেনাকাটা, খাওয়াদাওয়া ও ঘোরাঘুরিতে কত খরচ হয়েছে। এতে আপনি বুঝতে পারবেন, আপনার অর্জিত টাকা ঠিক কোথায় বেশি ব্য়য় হচ্ছে। 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)