Gold Price: এবার খানিক স্বস্তি পেলেন গ্রাহকরা। সোনার দাম (Gold Price) বাড়তে বাড়তে যে জায়গায় পৌঁছেছিল, সেখান থেকে খানিক কমতে দেখা গেল আজ। লক্ষ্মীবারে কমে গেল সোনার দাম। বৃহস্পতিবার ১১ এপ্রিল রাজ্য জুড়ে দর (Gold Rate Today) কতটা নামল, দেখে নিন রেটচার্টে। 

দোকানে যাওয়ার আগে দেখুন

যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।

আজকের দাম কতটা বদলাল 

আজ ১১ এপ্রিল বৃহস্পতিবার সপ্তাহের চতুর্থদিনে দাম খানিক কমল সোনার। বুধবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম কমেছে। গতকালের থেকে আজ বৃহস্পতিবার গ্রাম প্রতি ২০ টাকা কমে হয়েছে ৭১৬৪ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম প্রতি গ্রামে ২০ টাকা কমে হয়েছে ৬৯২০ টাকা। সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য আজ দাম পাবেন প্রতি গ্রামে ৬৫১৯ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৭০২ টাকা। রুপোর দাম আজ কেজিতে অনেকটাই কমেছে। আজকের রুপোর দাম ৮২,৪৮৮ টাকা প্রতি কেজিতে। 

আজকের সোনার দর (১০ এপ্রিল, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৭১৬৪
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬৯২০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৬৫১৯
১৮ ক্যারেট ১ গ্রাম৫৭০২

 

রুপো (৯৯৯)১ কেজি৮২৪৮৮

 

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

আরও পড়ুন: Indigo Airlines: রেকর্ড গড়ল ইন্ডিগো, হু হু করে বাড়ল শেয়ারের দাম