Gold Price: সোনার দাম স্বাধীনতা দিবসের পর খানিক কমেছে। আজ শুক্রবার ১৬ অগাস্ট রাজ্যে সোনার দাম (Gold Price) বুধবারের থেকে কমে গিয়েছে। তবে রুপোর দাম কিন্তু আজ আবার বাড়তে দেখা গিয়েছে। দাম কমার পর আজ সোনা (Gold Rate Today) কিনতে গেলে কত লাভ হবে আপনার ? দেখে নিন রেটচার্ট। 

আজকে সোনার দর কত ? (১৬ অগাস্ট, ২০২৪)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৭০১৫
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬৬৬৪
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৬৩৮৩
১৮ ক্যারেট ১ গ্রাম৫৪৭২

 

রুপো (৯৯৯)১ কেজি৮১,৮১০

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

যেকোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে। 

সোনার দাম ফের বাড়ল আজ

আজ শুক্রবার সোনার (Gold Rate Today) দাম গ্রাম প্রতি কমে গিয়েছে বুধবারের থেকে। আজ ১৬ অগাস্ট ২৪ ক্যারাট সোনার দাম আরও কিছুটা কমে হয়েছে  ৭০১৫ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গয়নার সোনার দাম বেড়ে হয়েছে ৬৬৬৪ টাকা। আজ সোনা (Gold Price Today) বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৩৮৩ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৪৭২ টাকা। শুক্রবারের বাজারে রুপোর দাম প্রতি কেজিতে ৮১ হাজার ৮১০ টাকা। আজ আরও দাম বেড়েছে রুপোর।

সোনার বিশুদ্ধতা কীসের ওপর নির্ভর করেসোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

আরও পড়ুন: Dividend Stock: ৮ হাজার কোটির 'স্পেশাল ডিভিডেন্ড' দেবে এই সংস্থা, মুনাফা হবে সরকারেরও