Gold Rate Today : দীপাবলি, ভাইফোঁটা যেতেই বদলে গিয়েছে সোনার দামের পরিস্থিতি। বাজার বিশেষজ্ঞরা বলছেন, বিয়ের মরশুম আসার আগে ফের লাফিয়ে বাড়তে পারে সেনাার দাম। সেই ক্ষেত্রে এখন কিনে রাখলে কমে পাবেন। জেনে নিন, আজা রাজ্য়ে কত গেল রেট।   

Continues below advertisement

আজকের সোনার দাম সকালে (১২ নভেম্বর, ২০২৬)  

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম১৩,৮১৫
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম১৩,১২৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম১২,৫৭১
১৮ ক্যারেট১ গ্রাম১০,৭৭৫
রুপো (৯৯৯)১ কেজি১,৮৪,৭৫৭

 *১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

Continues below advertisement

আপনি সোনা কেনা বা বিক্রির আগে কী কী মাথায় রাখবেন  

১ সোনা খাঁটি কিনা যাচাই করুন : সোনার বিশুদ্ধতা প্রকাশ করা হয় ক্যারেটে। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি।  ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।                 

২অবশ্যই গয়নায় হলমার্ক দেখুন :  হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর উল্লেখ থাকে।

ভারতের মতো দেশে সোনা শুধু বিনিয়োগের মাধ্যম নয়, বরং পারিবারিক ঐতিহ্যের প্রতীক। বিয়ের মতো অনুষ্ঠানে সোনার গয়না অপরিহার্য বলে মনে করা হয়। এছাড়াও মনে করা হয় , সোনার গয়না পরবর্তীতে সহায়ক হতে পারে।  

ঘরে বসে আপনার সোনা পরীক্ষা করুন

১ যদি আপনি বাড়িতে আপনার সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে চান, তাহলে আপনাকে আপনার মোবাইল ফোনে BIS Care অ্যাপটি ডাউনলোড করতে হবে।

২ তারপর, মোবাইল নম্বর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

৩ অ্যাপে আপনার গয়নাতে 6-সংখ্যার HUID নম্বরটি এন্টার করান।

৪ কয়েক সেকেন্ডের মধ্যে, আপনি আপনার গয়নার বিশুদ্ধতা বুঝতে পারবেন। এই সহজ প্রক্রিয়াটি আপনাকে আপনার ঘরে বসেই আপনার সোনা পরীক্ষা করতে দেয়।

হলমার্ক ও এর সনাক্তকরণের বিষয়টি কী ?

হলমার্ক হল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS)-এর জারি করা একটি চিহ্ন, যা সোনা ও রূপার মতো মূল্যবান ধাতুর বিশুদ্ধতা ও গুণমান নির্দেশ করে। হলমার্কিং গ্রাহকদের তাদের সোনার বিশুদ্ধতা নির্ধারণে সহায়তা করে। তাই, সোনা কেনার আগে হলমার্ক পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিশ্চিত ঝুঁকিহীন বিনিয়াগের মাধ্যম হিসাবে অনেকেই ভরসা রাখেন সোনার উপর (Gold Price Today)। জেনে নিন, আজ রাজ্যে কত যাচ্ছে গোল্ড রেট (Gold Rate)। দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে, দাম ঠিক না ভুল ? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম (Gold Silver Rate) কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন । জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)* 

আরও পড়ুন : কমে পাচ্ছেন দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !