কলকাতা : রীতিমতো চোখ রাঙাচ্ছে সোনার দাম৷ যদিও গত শনিবার অর্থাৎ ৫ জুলাই বেশ কিছুটা কমে যায় সোনার দাম (Gold Silver Rate)।   আন্তর্জাতিক বাজারে অস্থিরতা রয়েছে, তারই মধ্যে দেশের বাজারে গত সপ্তাহে ধাপে ধাপে কিছুটা কমেছে সোনার দাম। দেখে নেওয়া যাক, সপ্তাহের শুরুতে সোনার দাম কত হল। বাংলার বাজারে সোনার দাম কোনদিন কত চলছে তা এবিপি লাইভকে জানায় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)।  গত শনিবার ২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রামের দাম পড়ছে ৯৬৮৪ টাকা। আজ কত দাম হল ?  সোমবার ২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রামের দাম পড়ছে ৯১৫০ টাকা। 

এক ঝলকে দেখে নেওয়া যাক সোনার দাম : 

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৯৬৩২ 
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৯১৫০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৮৭৬৫
১৮ ক্যারেট১ গ্রাম৭৫১৫
রুপো (৯৯৯)১ কেজি১০, ৭২, ৭১

এই রেটচার্ট পাওয়া গিয়েছে, *১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। এর সঙ্গে ৩ শতাংশ জিএসটি যুক্ত হবে। 

যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়।

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না। সোনার সঙ্গে অন্য কী ধাতু মেশানো হচ্ছে তার উপর নির্ভর করেই সোনার রং বদলে যায়। যেমন White Gold-এর ক্ষেত্রে সাধারণত রূপো বা প্যালাডিয়াম ব্যবহার করা হয়। রোজ গোল্ড তৈরিতে ব্যবহার হয় তামা।