Gold Price: সোনার দাম ক্রমেই বাড়ছে। আজ শনিবার ১৩ জুলাই সোনার দাম গতকালের থেকেও বেড়ে গিয়েছে সোনার দাম। গতকাল যেখানে ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬৯৩৫ টাকা ছিল, সেখানে আজ দাম গ্রাম পিছু ৪২ টাকা বেড়েছে। দাম কি এবার সাধ্যের বাইরেই চলে যাবে ? আজ সোনা কিনতে কত খরচ হবে ? দেখে নিন রেটচার্টে। 

আজকে সোনার দর কত ? (১৩ জুলাই, ২০২৪)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৭২৬৯
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬৯৪২
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৬৬১৫
১৮ ক্যারেট ১ গ্রাম৫৭০৬

 

রুপো (৯৯৯)১ কেজি৯২,০৬৮

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

যেকোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে। 

সোনার দাম বাড়ল আজ

আজ শনিবার সোনার (Gold Rate Today) দাম গ্রাম প্রতি বেড়ে গিয়েছে আবার। এখন ২৪ ক্যারাট সোনার দাম বেড়ে হয়েছে এখন ৭২৬৯ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম ফের বেড়ে হয়েছে ৬৯৪২ টাকা। আজ সোনা (Gold Price Today) বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৬১৫ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৭০৬ টাকা। শনিবার রুপোর দাম প্রতি কেজিতে ৯২ হাজার ০৬৮ টাকা। রুপোর দাম আজ কমে গিয়েছে অনেকটাই। 

সোনার বিশুদ্ধতা কীসের ওপর নির্ভর করেসোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

আরও পড়ুন: PAN Card: প্যান কার্ড হারিয়ে ফেলেছেন ? কীভাবে পাবেন নতুন কার্ড ?