Gold Silver Price: সোনার দাম আবারও (Gold Rate Today) কমে গেল শুক্রবারের বাজারে। আজ অনেকটাই সস্তায় সোনা কিনতে পারবেন আপনি। বড় সুযোগ আজ। এই অবসরে সোনার কিনতে দোকানে যাওয়ার আগে দেখে নিন আজকের দর কত চলছে। 

দোকানে যাওয়ার আগে দেখুনযে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।

শুক্রবারের বাজারে কী বদল সোনার দামে

আজ শুক্রবার দাম কত হল সোনার (Gold Rate Today)? গতকালের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আজ আবার কমে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭১১৫ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে ৬৮৭৩ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৪৭৫ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৬৬৩ টাকা। আজ আবার কমে গিয়েছে রুপোর দাম। শুক্রবার রুপোর দাম প্রতি কেজিতে ৮৭ হাজার ৮১৬ টাকা।

আজকের সোনার দর (১৪ জুন, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৭১১৫
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬৮৭৩
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৬৪৭৫
১৮ ক্যারেট ১ গ্রাম৫৬৬৩

 

রুপো (৯৯৯)১ কেজি৮৭,৮১৬

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

আরও পড়ুন: Post Office: ব্যাঙ্কের থেকে বেশি সুদ দেয় সরকারি এই স্বল্প সঞ্চয়ের তিন স্কিম, ১ লাখে কত পাবেন ?