Gold Price Today: সামনেই রথযাত্রা জুলাই মাসে। রথযাত্রার আগে ধীরে ধীরে দাম কমছে সোনার (Gold Price) ? গতকালও খানিক কমে গিয়েছিল সোনার দাম। আজ বুধের বাজারে ফের কমে গেল দাম। সোনার দাম (Gold Silver Rate) কম থাকলে বিনিয়োগকারীদেরও সুযোগ। যারা সোনায় বিনিয়োগ করতে চান, তাদের কাছে সুসময় এখন। কী সুযোগ পাবেন গ্রাহকরা ? দেখে নিন আজ রাজ্য জুড়ে কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু। 

যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।

আজকে সোনার দর কত (২৬ জুন, ২০২৪) ? 

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৭১০৫
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬৭৮৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৬৪৬৫
১৮ ক্যারেট ১ গ্রাম৫৫৭৭

 

রুপো (৯৯৯)১ কেজি৮৬,৬০৬

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

আজ বুধবার সোনার (Gold Rate Today) দাম কত? গ্রাম প্রতি সোনার দাম আজ অনেকটা কমে গিয়েছে, দাম এখন ৭১০৫ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম ফের কমে হয়েছে ৬৭৮৫ টাকা। আজ সোনা (Gold Price Today) বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৪৬৫ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৫৭৭ টাকা। বুধবার রুপোর দাম প্রতি কেজিতে ৮৬ হাজার ৬০৬ টাকা, আজ অনেকটাই কমেছে রুপোর দাম।           

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Stock To Watch : আজ এই স্টকগুলিতে রয়েছে বড় খবর, না জেনে কিনলে ক্ষতি !