Gold Rate: শিবরাত্রির দিনে দাম বেড়েছিল সোনার। আজ ৯ মার্চ সপ্তাহান্তে এসেও দাম বাড়তে দেখা গেল সোনা ও রুপোর। ক্রমশ দাম বেড়েই চলেছে। এবার কি মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাবে সোনার দাম ? আজ বাংলা জুড়ে কত হল সোনা-রুপোর দর ? দেখে নিন রেটচার্টে। 

শুক্রবারের তুলনায় শনিবার দাম আরও বেড়ে যায় সোনার। সেই তুলনায় শনিবার ২৪ ক্যারেট সোনার দাম ৫৪ টাকা বেড়ে হয়েছে ৬৫৫১ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৯৯ টাকা বেড়ে হল ৬৩২৮ টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৬৩২৮ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৯৬১ টাকা। আজ শনিবারের বাজারে দাম (Gold Price Today) গতকালের রেটের থেকে বেড়েছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে। অন্যদিকে, রুপোর দাম আজ অনেকটা বেড়ে গিয়েছে, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৭৩,০৮৯ টাকা। 

আজকের সোনার দর (০৯ মার্চ, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৬৫৫১
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬৩২৮
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৫৯৬১
১৮ ক্যারেট ১ গ্রাম৫২১৫

 

রুপো (৯৯৯)১ কেজি৭৩০৮৯

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

 

কীসের ওপর নির্ভর করে সোনার বিশুদ্ধতা

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

আরও পড়ুন: Small Saving Schemes : সুকন্যা সমৃদ্ধি ছাড়াও স্বল্প সঞ্চয়ে ফের সুদের হার বাড়ল ? এই ঘোষণা করেছে সরকার