Gold Price: সোনার দাম আর মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে বলে মনে হচ্ছে না। প্রতিদিনই অল্প অল্প করে দাম বাড়ছে সোনার (Gold Price Today)। আজ মঙ্গলবার ১৬ জুলাই সপ্তাহের দ্বিতীয় দিনে ফের দাম বাড়ল সোনার (Gold Rate Today)। আজ সোনা কিনতে গেলে আপনার কত বেশি খরচ হবে ? দেখে নিন রেটচার্টে কত চলছে আজকের সোনার দাম। 

আজকে সোনার দর কত ? (১৬ জুলাই, ২০২৪)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৭২৯৮
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬৯৬৯
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৬৬৪১
১৮ ক্যারেট ১ গ্রাম৫৭২৯

 

রুপো (৯৯৯)১ কেজি৯২,১২৬

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

যেকোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে। 

সোনার দাম বাড়ল আজ

আজ মঙ্গলবার সোনার (Gold Rate Today) দাম গ্রাম প্রতি বেড়ে গিয়েছে আবার। এখন ২৪ ক্যারাট সোনার দাম বেড়ে হয়েছে এখন ৭২৯৮ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম ফের বেড়ে হয়েছে ৬৯৬৯ টাকা। আজ সোনা (Gold Price Today) বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৬৪১ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৭২৯ টাকা। মঙ্গলবার রুপোর দাম প্রতি কেজিতে ৯২ হাজার ১২৬ টাকা। রুপোর দাম আজ কমে গিয়েছে অনেকটাই। 

সোনার বিশুদ্ধতা কীসের ওপর নির্ভর করেসোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

আরও পড়ুন: Petrol Diesel Price: ফের অপরিশোধিত তেলের উপর এই কর বাড়াল কেন্দ্র, পেট্রোলের দাম কি বাড়বে ?