Gold Price:  সোনার দাম আগের সপ্তাহে যে হারে বাড়ছিল, তাতে গ্রাহকদের স্বস্তি হারিয়েছিল। এক সপ্তাহের মধ্যে ৩ হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল সোনার দাম (Gold Silver Rate)। তবে নতুন সপ্তাহের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার ২৬ নভেম্বর সোনার দামে (Gold Rate Today) আবার পতন। আজ অনেকটাই সস্তায় পাবেন সোনা। গতকালের থেকেও কমে গিয়েছে দাম। আজ ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে প্রতি গ্রামে ৭৫৩৭ টাকা এবং ২২ ক্যারাট বা গয়নার সোনার দাম হয়েছে গ্রাম প্রতি ৭১৬০ টাকা। আজ কিনলে কত টাকা সাশ্রয় হবে ? দেখে নিন রেটচার্ট। 

আজকের সোনার দর (২৬ নভেম্বর, ২০২৪)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৫৩৭
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭১৬০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৮৫৮
১৮ ক্যারেট১ গ্রাম৫৮৮০
রুপো (৯৯৯)১ কেজি৮৮,৬১১

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

সোনাতে বিনিয়োগ করেন অনেকেই

অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার (Gold Rate Today) কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন। 

সোনার বিশুদ্ধতা 

সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:PAN Card QR Code: প্যান কার্ডে থাকবে কিউআর কোড, শীঘ্রই আসছে নতুন পরিষেবা, টাকা লাগবে ?