Gold Rate Today: গত সপ্তাহের মাঝামাঝি থেকেই শুরু হয়েছে দামের বৃদ্ধি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। গত শনিবারও দাম (Gold Price Today) বাড়তে দেখা গিয়েছিল সোনার, আজ সপ্তাহের শুরুতেও ২৪ ক্যারাট, ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাটের সোনার দামে বেশ কিছুটা বৃদ্ধি লক্ষ করা গিয়েছে। দাম কি আর কমবে না ? মধ্যবিত্তের স্বস্তির দিন এবার শেষ ?

শনিবারের তুলনায় আজ সোমবার ২৪ ক্যারেট সোনার দাম ১৪ টাকা বেড়ে হয়েছে ৬১৮৮ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৪ টাকা বেড়ে হয়েছে ৫৯৭৮ টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৫৯৭৮ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৬৩১ টাকা। আজ সোমবারের বাজারে দাম (Gold Price Today) বেড়েছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম কমেছে। অন্যদিকে, রুপোর দাম আজ খানিক কমেছে, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৭১৩১৪ টাকা। 

আজকের সোনার দর (১৯ ফেব্রুয়ারি, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৬১৮৮
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৫৯৭৮
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৫৬৩১
১৮ ক্যারেট ১ গ্রাম৪৯২৬

 

রুপো (৯৯৯)১ কেজি৭১৩১৪

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

কীসের ওপর নির্ভর করে সোনার বিশুদ্ধতা

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।