Gold Rate: সোনার দাম গতকাল পর্যন্ত ব্যাপক হারে কমে গিয়েছিল। দাম কমার ধারা শুরু হয়েছিল এই সপ্তাহের মঙ্গলবার থেকেই। প্রতিদিনই অল্প অল্প করে সস্তায় নেমে আসছিল সোনার দাম।  আজ বৃহস্পতিবার সোনার দামে কোনও বদল নেই। গতকালের দামই চলছে আজ। তবে সস্তায় সোনা কেনার সুযোগ রয়েছে আজও। পরে আবার সোনার দাম বাড়তে পারে, তাই এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। আজ দোকানে যাওয়ার আগে দেখে নিন কত চলছে সোনার দাম। 

আজকের সোনার দর (১০ অক্টোবর, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৪৬৯
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭১০০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৭৯৬
১৮ ক্যারেট১ গ্রাম৫৮২৫
রুপো (৯৯৯)১ কেজি৮৮,৭০৮

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। 

মঙ্গলবার কত ছিল দাম ?

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৫৩৫
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭১৬০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৮৫৬
১৮ ক্যারেট১ গ্রাম৫৮৭৭
রুপো (৯৯৯)১ কেজি৯১,০৭৫

সোমবার চতুর্থীর দিন কত ছিল দাম

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৫৫০
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭১৭৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৮৭০
১৮ ক্যারেট১ গ্রাম৫৮৯৯
রুপো (৯৯৯)১ কেজি৯২,৮৫২

বাঙালি তো বটেই। সারা দেশেই সোনার চাহিদা বরাবরই রয়েছে। বিয়ে, অন্নপ্রাশণ থেকে শুরু করে যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। সোনাকে (Gold Price) এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে।

অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন। 

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Gold Loan: গোল্ড লোনে অনিয়ম, ঋণদাতা ও গ্রাহকদের সতর্ক করল RBI