Gold Rate Today : শেয়ার বাজারে ভয়ঙ্কর ধসের মাঝেই এবার সোনার দামে নতুন চমক ! উৎসবের মরশুমেই এবার কি মহার্ঘ হতে চলেছে সোনা ? আপনার পরিবারেও যদি অনুষ্ঠান থাকে তাহলে আগেভাগেই কিনে রাখা ভাল। জেনে নিন, আজ রাজ্য কত চলছে রেট।       

Continues below advertisement

শেয়ার বাজার ছেড়ে সোনাতে বিনিয়োগ করবেন ?বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে উত্তেজনার মাশুল দিচ্ছে 'ওয়ার্ল্ড ইকোনমি'। মধ্যপ্রাচ্যের উত্তেজনার আঁচ পড়েছে ভারতের আর্থিক পরিস্থিতিতে। একদা 'ভারত বন্ধু ট্রাম্প' এখন শত্রু হয়েছে দেশের। ভারত-মার্কিন সম্পর্কে ফাটল ধরায় ইণ্ডিয়ান স্টক মার্কেট থেকে সরে যাচ্ছেন বিনিয়োগকারীরা। সেখানে সোনাকে ভবিষ্যতে আমানতের ভাল বিকল্প হিসেবে দেখছেন তারা। যে কারণে শেয়ার বাজার ছেড়ে অনেকেই সোনা কিনছেন।   

গত ৩ বছরে কী হয়েছে বাজারে ?গত কয়েক বছর ধরেই আন্ডারপারফর্ম করছে ভারতের শেয়ার বাজার। কোনওভাবেই ২৬,৫০০ পয়েন্টের গণ্ডী টপকাতে পারেনি নিফটি ৫০। বার বার নেমে আসতে হয়েছে ২৩,০০০-এর ঘরে। ফলে মিউচুয়াল ফান্ড, ছাড়াও দীর্ঘদিন ব্লুচিপ শেয়ার টাকা রেখেও লসে রান করছেন ইনভেস্টাররা। সেই ক্ষেত্রে সোনা হতে পারে এই আমানতকারীদের কাছে বড় বিনিয়োগের জায়গা। আপনি চাইলে ফিজিক্যাল গোল্ডের পাশাপাশি গোল্ড মিউচুয়াল ফান্ড, এমনকী গোল্ড ইটিএফেও বিনিয়োগ করতে পারবেন। 

Continues below advertisement

উৎসব বা বিয়ের আগে কিনে রাখতে পারেন সোনাআপনার বাড়িতে যদি বিয়ে বা কোনও অনুষ্ঠান থাকে তাহলে দাম বৃদ্ধির আগেই কিনে রাখতে পারেন সোনা। তথ্য় বলছে, সর্বোচ্চ স্তর থকে ভারতে এখনটাই কমে পাবেন গোল্ড প্রাইস। বাজার বিশেষজ্ঞরাও এখন সেই পরামর্শ দিচ্ছে। সেই ক্ষেত্রে গয়নার সোনা বা গোল্ড বার না কিনতে চাইলে গোল্ড ইটিএফ-এর দিকেও যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার চুরি বা হারানোর ঝুঁকি থাকবেন না। সোনা সুরক্ষিত রাখতে নতুন করে ব্যাঙ্কের লকারে গুণতে হবে না সার্ভিস চার্জ। তবে অনেকেই এখন গোল্ড মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করেন। 

সোনা রুপোর দাম শনিবার যা হল ( ১০ অক্টোবর, ২০২৬)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম১৪,৯৩৪
২২ ক্যারেট [916] (কিনতে গেলে)১ গ্রাম১৪,১৮৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম১৩,৫৯০
১৮ ক্যারেট [750] (কিনতে গেলে)১ গ্রাম১১,৬৫০
রুপো বার (999)১ কেজি২,২৪,৬১৬

সোনা কতটা খাঁটি কীভাবে বুঝবেন ?প্রথমে সোনা কেনার সময় ক্যারেট (Karat) সম্পর্কে সবার পরিষ্কার ধারণা থাকাটা খুবই প্রয়োজন।

২২ ক্যারেট (22K) সোনা আসলে কী: বিআইএস হলমার্কে এটি 916 হিসেবে চিহ্নিত থাকে।

মনে রাখবেন: ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে উপরের দাম । অর্থাৎ কিনতে গেলে বা বিক্রি করতে গেলে ৩ শতাংশ জিএসটিও মূল দামের সঙ্গে যুক্ত হবে। তথ্যসূত্র - SSBC               

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  

১৮ ক্যারেট (18K): এটি বিআইএস হলমার্কে 750 হিসেবে চিহ্নিত থাকে।

হলমার্কিং না দেখে সোনা কিনবেন নাবর্তমানে ভারতে সোনা বিক্রির ক্ষেত্রে প্রতারণা রুখতে গোল্ড হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে সোনার গয়না কেনার সময় অবশ্যই BIS লোগো ও ছয় সংখ্যার আলফানিউমেরিক HUID (Hallmark Unique Identification) নম্বরটি দেখতেই হবে। সেই কারণে শুধু লোগো দেখে বিশ্বাস করবেন না। হলমার্কিং নম্বর অবশ্যই দেখুন।

আরও পড়ুন : আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড