Gold Silver Price Today: বিকেলের আগেই ফের একবার বাড়ল সোনার দাম (Gold Price)। রাজ্যে একদিনে এই নিয়ে তিনবার বদলাল গোল্ড প্রাইস(Gold Rate)। সকালের দামের সঙ্গে দুপুরে ফারাক হয়েছিল আগেই। কিন্তু বিকেলে আবার পরিবর্তন করা হল সোনার দামে। জেনে নিন ,শেষবেলায় বাড়ল না কমল ।

দোকানে যাওয়ার আগে দেখুন সাধারণত যেকোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ হতে পারে সোনা। সেই কারণে বেশিরভাগের প্রথম পছন্দ হয় সোনা। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর।

প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।

আজকের দামে কত হেরফের আজ ৯ এপ্রিল মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে দাম আরও বাড়ল সোনার। সোমবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে। এমনকী আজ সকালের থেকেও দুপুরে দাম বেড়ে গিয়েছে সোনার। গ্রাম প্রতি ১৫ টাকা বেড়ে হয়েছে ৭১৪৬ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম প্রতি গ্রামে ১৪ টাকা বেড়ে হয়েছে ৬৯০৩ টাকা।

সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য আজ দাম পাবেন প্রতি গ্রামে ৬৫০৩ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৬৮৮ টাকা। রুপোর দাম আজ কেজিতে অনেকটাই বেড়েছে। আজকের রুপোর দাম ৮২,২৩৮ টাকা প্রতি কেজিতে। তবে শেষবেলায় ফের একবার বেড়ে গিয়েচে সোনার দাম। নীচে চার্টে সেই দাম দেওয়া হল। তাই দোকানে গিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আগেই দেখে নিন সোনার আজকের দাম। 

আজকের সোনার দর (৯ এপ্রিল, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৭১৬৭
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬৯২৩
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৬৫২২
১৮ ক্যারেট ১ গ্রাম৫৭০৫

 

রুপো (৯৯৯)১ কেজি৮২২৯৮

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

আরও পড়ুন: Anant Ambani: হঠাৎই বিদেশের শপিং মলে অনন্ত-রাধিকা, চমকে দেবে নিরাপত্তা বহর ! দেখুন ভিডিয়োয়