Gold Rate Today: সোনার দাম প্রায়ই ওঠানামা করে। কখনও বাড়ে, কখনও কমে সোনার দাম। আজ শনিবার সপ্তাহান্তে এসে সোনার দামে খুব একটা হেরফের লক্ষ্য করা যায়নি। আজ কিনলে কালকের দামেই পাবেন সোনা-রুপো। একই আছে দাম। 

দোকানে যাওয়ার আগে দেখুন

যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।

আজকের দামে কত বদল

আজ ৩০ মার্চ শনিবার সপ্তাহান্তে দামে কোনও হেরফের ঘটেনি। কালকের মতই আছে সোনার দাম। বাড়েওনি, কমেওনি সোনার দাম। বৃহস্পতিবারের তুলনায় গতকাল শুক্রবার ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছিল। গ্রাম প্রতি ১৩০ টাকা বেড়ে হয়েছিল ৬৭৯৮ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম প্রতি গ্রামে ১২৭ টাকা বেড়ে হয়েছিল ৬৫৬৭ টাকা। সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য কাল দাম পেতেন প্রতি গ্রামে ৬১৮৬ টাকা, আজ শনিবারও একই রেট আছে বাঁজারে। ১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৪১১ টাকা। রুপোর দাম আজ কেজিতে অনেকটাই বেড়েছে। আজকের রুপোর দাম ৭৪৬২৯ টাকা প্রতি কেজিতে। 

আজকের সোনার দর (৩০ মার্চ, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৬৭৯৮
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬৫৬৭
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৬১৮৬
১৮ ক্যারেট ১ গ্রাম৫৪১১

 

রুপো (৯৯৯)১ কেজি৭৪৬২৯

 

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

আরও পড়ুন: