Gold Price: সোনার দাম গতকাল পুজোর শেষে হু হু করে বেড়ে গিয়েছিল। তবে আজ লক্ষ্মীপুজোর আগের দিন দাম কমেছে অনেকটাই। এটাই সোনা কেনার বড় সুযোগ। গ্রাহকরা আজ স্বস্তি পেয়েছেন। আজ সোনা কিনলে কত কমে পাবেন ? সামনেই রয়েছে ধনতেরস উৎসব। এই উৎসবের আগে আগে ফের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে সোনার। এর আগে রবিবার ১৩ অক্টোবরই রুপোর দাম ১ লক্ষ টাকায় পৌঁছে গিয়েছিল। তবে সোনার দামও বেড়েছিল গতকাল। আজ দোকানে যাওয়ার আগে দেখে নিন কত চলছে আজকের দাম। 

আজকের সোনার দর (১৫ অক্টোবর, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৫৪৫
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭১৭০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৮৬৫
১৮ ক্যারেট১ গ্রাম৫৮৮৫
রুপো (৯৯৯)১ কেজি৮৯,৯১৭

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। 

সোমবার কত ছিল দাম ?

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৫৮৭
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭২১০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৯০৪
১৮ ক্যারেট১ গ্রাম৫৯১৮
রুপো (৯৯৯)১ কেজি৯০৮৮৩

বাঙালি তো বটেই। সারা দেশেই সোনার চাহিদা বরাবরই রয়েছে। বিয়ে, অন্নপ্রাশণ থেকে শুরু করে যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। সোনাকে (Gold Price) এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে।

অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন। 

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Google Jobs: গুগলে চাকরি পেতে কী করতে হবে ? প্রার্থীর কী গুণ থাকা চাই, জানালেন সুন্দর পিচাই