Gold Silver Price Hike: সোনার দাম ক্রমেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। সারা বিশ্বে যখন কোনো টানাপোড়েন চলে, যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তখন মানুষ সোনায় বিনিয়োগের উপরেই বেশি ভরসা করে। ভারতের মানুষের কাছে সোনা (Gold Price) খুবই নিরাপদ একটি বিনিয়োগের মাধ্যম। আর বেশ কিছু কারণে দেশের বাজারে সোনার দাম (Gold Rate Today) বেড়ে চলেছে। এর মধ্যে অন্যতম হল শীতের মরশুম। এই সময়ে বেশিরভাগ বিবাহ অনুষ্ঠান থাকে আর সেই কারণে উর্ধ্বমুখী চাহিদায় (Gold Silver Price Hike) দাম বেড়েছে সোনার। সোনায় বিনিয়োগ করতে চাইলে বা সোনার গয়না গড়াতে চাইলে অনেকটাই বেশি খরচ হবে, এক সপ্তাহে এক ধাক্কায় ৩ হাজার টাকা বেড়ে গিয়েছে সোনার দাম।

কত দাম বাড়ল সোনার

দেশের বাজারে গত এক সপ্তাহে সোনার দাম প্রতি ভরিতে ৩৯৯০ টাকা বেড়েছে আর অন্যদিকে বাংলায় সোমবার থেকে গতকাল পর্যন্ত সোনার দাম ৩১০০ টাকা বেড়েছে। ২৪ ক্যারাট সোনার দাম যেখানে সোমবার ১৮ নভেম্বর ছিল গ্রামে ৭৪৫৯ টাকা, সেখানে শনিবারে এসে ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়ায় প্রতি গ্রামে ৭৭৬৯ টাকায়। রুপোর দামও গত এক সপ্তাহে প্রতি কেজিতে ২৫০০ টাকা বেড়ে গিয়েছে। বাংলায় সোমবার রুপোর দাম কেজিতে ছিল ৮৯৭৩৪ টাকা, শনিবারে সপ্তাহান্তে এসে দাম হয় কেজিতে ৯১১৮৩ টাকা।

সোমবারে সোনার দর (১৮ নভেম্বর, ২০২৪)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৪৫৯
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭০৮৬
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৭৮৭
১৮ ক্যারেট১ গ্রাম৫৮১৮
রুপো (৯৯৯)১ কেজি৮৯,৭৩৪

মঙ্গলবারে সোনার দর (১৯ নভেম্বর, ২০২৪)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৫২৮
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭১৫৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৮৫০
১৮ ক্যারেট১ গ্রাম৫৮৭২
রুপো (৯৯৯)১ কেজি৯১,২২০

বুধবারে সোনার দর (২০ নভেম্বর, ২০২৪)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৫৪৩
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭১৭০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৮৬৪
১৮ ক্যারেট১ গ্রাম৫৮৮৪
রুপো (৯৯৯)১ কেজি৯০,৯৪৬

বৃহস্পতিবারে সোনার দর (২১ নভেম্বর, ২০২৪)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৬১৯
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭২৪০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৯৩৩
১৮ ক্যারেট১ গ্রাম৫৯৪৩
রুপো (৯৯৯)১ কেজি৯০,৮৯৯

শুক্রবারে সোনার দর (২২ নভেম্বর, ২০২৪)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৭১৫
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭৩৩০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৭০২০
১৮ ক্যারেট১ গ্রাম৬০১৮
রুপো (৯৯৯)১ কেজি৯০,৫১৪

শনিবারে সোনার দর (২৩ নভেম্বর, ২০২৪)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৭৬৯
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭৩৮৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৭০৭০
১৮ ক্যারেট১ গ্রাম৬০৬০
রুপো (৯৯৯)১ কেজি৯১,১৮৩

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Adani Group Stocks: একদিনেই ঘুরে দাঁড়াল আদানি গ্রুপের এই ৬ শেয়ার, সোমে কি আরও মুনাফা দেবে ?