SBI Q4 results 2026 : আপনিও যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) শেয়ার হোল্ডার হন, তাহলে রয়েছে এই দারুণ খবর। কারণ, চতুর্থ ত্রৈমাসিকের (SBI Q4 results 2026) পর ব্যাঙ্কের ফল ঘোষণা করেছে কোম্পানি। যাতে বলা হয়েছে,  ১৭.৩৫ টাকা ডিভিডেন্ড দেওয়া হবে। জেনে নিন, কত তারিখ রাখা হয়েছে রেকর্ড ডেট।

Continues below advertisement

কত তারিখের মধ্যে শেয়ার কেনা থাকলে ডিভিডেন্ড পাবেনইতিমধ্যেই ব্যাঙ্কের তরফে ডিভিডেন্ডের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ মে রেকর্ড ডেট ঘোষণা করেছে কোম্পানি। অর্থাৎ এই তারিখের মধ্যে আপানার ডিম্যাট অ্য়াকাউন্টে স্টেট ব্যাঙ্কের শেয়ার রাখতে হবে। এই ডিভিডেন্ড দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৪ জুন।

SBI ডিভিডেন্ডের অতীত কী বলছেTrendlyne-এর তথ্য বলছে, গত ১২ মাসে SBI প্রতি শেয়ারে ১৫.৯০ টাকা হারে ইকুইটি ডিভিডেন্ড ঘোষণা করেছে। বর্তমান বাজার দরে SBI-এর লভ্যাংশ ইল্ড (dividend yield) মাত্র ১.৪৭%। কোম্পানি সর্বশেষ ডিভিডেন্ড ঘোষণা করেছিল ২০২৫ সালের মে মাসে। ২০০১ সাল থেকে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারটি ২৪ বার ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Continues below advertisement

SBI-এর চতুর্থ ত্রৈমাসিকের ফলবর্তমানে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একক নিট মুনাফা গত বছরের তুলনায় (YoY) ৫.৬% বৃদ্ধি পেয়ে ১৯,৬৮৩.৭৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ব্যাংকটির নিট সুদ আয় (NII) বা ঋণের মাধ্যমে অর্জিত মূল আয় ৪.১% বৃদ্ধি পেয়ে ৪৪,৩৮০ কোটি টাকায় পৌঁছেছে।

রয়টার্সের রিপোর্ট বলছে, চতুর্থ ত্রৈমাসিকে বন্ড ইল্ড বা সুদের হার বেড়ে যাওয়ার ফলে ভারতীয় ব্যাঙ্কগুলির 'ট্রেজারি আয়' কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ বন্ডের সুদের হার বৃদ্ধি পাওয়ায় ব্যাঙ্কগুলির হাতে থাকা বন্ডের মূল্য হ্রাস পেয়েছে। SBI-এর ট্রেজারি কার্যক্রম থেকে আয় এক বছর আগের ৮,৯৯১ কোটি টাকা থেকে কমে ১,২৫৯ কোটি টাকায় নেমে এসেছে।

মুনাফার অবস্থা কীচলতি অর্থবর্ষে এসবিআই (SBI) তার সর্বকালের সর্বোচ্চ নিট মুনাফা ₹৮০,০৩২ কোটি অর্জন করেছে, যা বার্ষিক ভিত্তিতে ১২.৮৮% বৃদ্ধি দেখিয়েছে। এদিকে, পুরো বছরের ওপারেটিং প্রফিট বার্ষিক ভিত্তিতে ১১.২৫% বৃদ্ধি পেয়ে ₹১,২৩,০১৫ কোটিতে দাঁড়িয়েছে। এখানে নিট সুদ থেকে আয় (NII) বার্ষিক ভিত্তিতে ৪.০৮% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ২০২৬ অর্থবর্ষের জন্য সমগ্র ব্যাঙ্ক ও অভ্যন্তরীণ খাতের নিট সুদ মার্জিন (NIM) যথাক্রমে ২.৯১% ও ৩.০৩% রেকর্ড করা হয়েছে।

এদিকে কোম্পানির ফল ঘোষণার পরই, এসবিআই-এর শেয়ার সেলিং প্রেসারের মুখে পড়েছে। ৭ শতাংশেরও বেশি দরপতন হয়েছে শেয়ারে। প্রতিটি শেয়ারের মূল্য ₹১,০১১.৩০-টাকায় নেমে এসেছে।

আরও পড়ুন : ঋণ শোধ না করলে সম্পত্তি বাজেয়াপ্ত ! এবার আরও কড়া রিজার্ভ ব্যাঙ্ক