Share Market Today :একের পর এক কোম্পানির দ্বিতীয়ত্রৈমাসিকের ফল প্রকাশের মধ্যেই ফের পড়ল ভারতের শেয়ার বাজার (IndianStockMarket)। এবার একদিনে ৫০০ পয়েন্টেরবেশি নেমেছে সেনসেক্স (Sensex)। ২৫,৬০০ পয়েন্টে চলে এসেছে নিফটি ৫০ (Nifty 50)। তবে কি বুধেই এই পতনের ধারা বজায় থাকবে?
কাদের লাভ হয়েছে
মঙ্গলবার দেশীয়ইকুইটিবেঞ্চমার্কসেনসেক্স ও নিফটি নীচে ক্লোজিংদিয়েছে। বিদেশিবিনিয়োগকারীদের ক্রমাগত বিক্রি ও পাওয়ার গ্রিড ও ইটারনালেরমতোহেভিওয়েটস্টকগুলিতেদুর্বলতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
আজ কততেক্লোজিংদিয়েছে বাজার
আজ ক্লোজিং বেলের সময়সেনসেক্স ৫১৯.৩৪ পয়েন্ট বা ০.৬২ শতাংশ কমে ৮৩,৪৫৯.১৫ এ শেষ হয়েছে। যেখানে নিফটি ৫০ ১৬৫.৭০ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ কমে ২৫,৫৯৭.৬৫ পয়েন্টেদৌড় শেষ করেছে।
কোন স্টকগুলিতেবেশি পতন ?
এদিন সেনসেক্সে পাওয়ার গ্রিড সবথেকেবেশিক্ষতিগ্রস্থ স্টক হিসাবে উঠে এসেছে, ৩.১৮ শতাংশ কমে ২৭৮.৮৫ টাকায় এসেছে শেয়ার। এরপরেEternal-এর পতন হয় ২.৭১ শতাংশ, যেখানে TataMotors, TataSteel, MarutiSuzukiএবং BharatElectronics-এর পতন যথাক্রমে ২.৩৫ শতাংশ, ১.৮৩ শতাংশ, ১.৭৩ শতাংশ এবং ১.৬০ শতাংশ। সেনসেক্সের পতনে HDFC ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ICICI ব্যাঙ্ক, L&T ও Eternal- এই পাঁচটি শেয়ারের ব্যাপক হ্রাস দেখা গেছে। সেক্টরালসূচকগুলির মধ্যে BSE IT সূচক ১.০৬ শতাংশ কমে ৩৪,৬০০.৫৭-এ পয়েন্টে বন্ধ হয়েছে। যেখানে BSE মেটাল সূচক ১.৪০ শতাংশ কমে ৩৪,৭৬৪.১২ পয়েন্টে স্থির হয়েছে।
সামগ্রিকভাবে, BSE-তে সক্রিয়ভাবে লেনদেন হওয়া ৪,৩২২টি শেয়ারের মধ্যে ১,৬০০টি ঊর্ধ্বমুখী, ২,৫৫৪টি কমেছে এবং ১৬৮টি অপরিবর্তিতভাবে বন্ধ হয়েছে। ট্রেডিং সেশন চলাকালীন ১৪৫টি শেয়ার তাদের ৫২ সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে, যেখানে ৯১টি ৫২ সপ্তাহের সর্বনিম্নে নেমে এসেছে। পাশাপাশি ১৯৯টি শেয়ার তাদের উপরের সার্কিটে এবং ১৫৩টি নিম্ন সার্কিটে ছিল।
কী বলছেন বাজার বিশেষজ্ঞরা
জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের রিসার্চ হেড বিনোদ নায়ার বলেছেন, দুর্বল বৈশ্বিক ইঙ্গিত এবং আইটি, মেটাল ও বিদ্যুৎ স্টকগুলিতে বড় বিক্রির কারণে ভারতীয়শেয়ারের দাম কমেছে। নায়ার বলেন, "ছুটির দিন সংক্ষিপ্ত সপ্তাহের আগে বিনিয়োগকারীদেরমনোভাবমন্থর ছিল। মার্কিন বন্ডেরইল্ড বৃদ্ধি ও ফেডের সুদের হার কমার প্রত্যাশা হ্রাসের ফলে ঝুঁকির আশঙ্কায়FII টানা চতুর্থ ট্রেডিং সেশনে তাদের বিক্রির বাড়িয়েছে। "
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
