এক্সপ্লোর

AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়

X Alert : এখন থেকে কোনও ব্যবহারকারী যদি এআই-এর সাহায্যে তৈরি সশস্ত্র যুদ্ধের ভিডিও পোস্ট করে তাতে এআই-ব্যবহারের উল্লেখ না করেন, তবে তাকে শাস্তির মুখে পড়তে হবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • এক্স (X) এআই-নির্মিত যুদ্ধ বিষয়ক বিভ্রান্তিকর ভিডিও রুখতে কঠোর নীতি নিয়েছে।
  • নীতি লঙ্ঘনে রেভিনিউ-শেয়ারিং থেকে ব্যবহারকারীদের সাময়িকভাবে বা স্থায়ীভাবে বাদ দেওয়া হবে।
  • কমিউনিটি নোটস ও মেটাডেটা সিগন্যাল ব্যবহার করে এআই ভিডিও শনাক্ত করা হবে।
  • ইরান-ইজরায়েল যুদ্ধের মধ্যে এক্স-এর ব্যবহারকারীর সংখ্যা রেকর্ড গড়েছে।
  • মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের চাহিদা ও দাম বেড়েছে।

X Alert :  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) ব্যবহার করে তৈরি করা যুদ্ধের (Iran Israel War) বিভ্রান্তিকর ভিডিও রুখতে কঠোর পদক্ষেপ নিল ইলন মাস্কের (Elon Musk) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)। এখন থেকে কোনও ব্যবহারকারী যদি এআই-এর সাহায্যে তৈরি সশস্ত্র যুদ্ধের ভিডিও পোস্ট করে তাতে এআই-ব্যবহারের উল্লেখ না করেন, তবে তাকে শাস্তির মুখে পড়তে হবে।

শাস্তিমূলক ব্যবস্থা ও নতুন নীতি
এক্স-এর প্রোডাক্ট হেড নিকিতা বিয়ার জানিয়েছেন, নতুন নীতি অনুযায়ী:

প্রথমবার নীতি লঙ্ঘন করলে: কোনও ব্যবহারকারী তথ্য গোপন করে এআই যুদ্ধের ভিডিও পোস্ট করলে তাকে ৯০০ দিনের জন্য 'রেভিনিউ-শেয়ারিং' বা আয় করার প্রোগ্রাম থেকে সাসপেন্ড (Suspend) করা হবে।

পরবর্তী লঙ্ঘনের ক্ষেত্রে: স্থগিতাদেশের পর পুনরায় একই কাজ করলে ওই ব্যবহারকারীকে স্থায়ীভাবে বিজ্ঞাপন থেকে আয় করার সুবিধা থেকে বঞ্চিত করা হবে।

নিকিতা বিয়ার বলেন, "আজকের দিনে এআই প্রযুক্তির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা অত্যন্ত সহজ হয়ে দাঁড়িয়েছে। টাইমলাইনের স্বচ্ছতা বজায় রাখতে এবং কারচুপি রোধ করতে আমরা আমাদের নীতি সংশোধন করছি।"

কীভাবে সনাক্ত করা হবে এই ভিডিও ?
এক্স জানিয়েছে, মূলত দুটি উপায়ে এই ভিডিওগুলি সনাক্ত করা হবে:
১. কমিউনিটি নোটস: সাধারণ ব্যবহারকারীরা যখন কোনও পোস্টের তথ্যের সত্যতা নিয়ে নোট দেবেন।
২. মেটাডেটা ও সিগন্যাল: জেনারেটিভ এআই টুল থেকে আসা মেটাডেটা বা ডিজিটাল সংকেত পরীক্ষা করে।

উল্লেখ্য যে, সম্প্রতি প্ল্যাটফর্মটিতে 'Made with AI' লেবেল যুক্ত করা হয়েছে যাতে সাধারণ ব্যবহারকারীরা সহজেই আসল ও নকলের পার্থক্য বুঝতে পারেন।

মাস্কের আকাশচুম্বী সম্পদ
ইরানের সাম্প্রতিক অস্থিরতা ও যুদ্ধের আবহে এক্স-এর ট্রাফিক বা ব্যবহারকারীর সংখ্যা সর্বকালীন রেকর্ড গড়েছে। অন্যদিকে, স্প্যাম এবং যান্ত্রিক কারচুপি রুখতে প্ল্যাটফর্মটি নতুন কিছু 'অটোমেশন ডিটেকশন' ব্যবস্থাও চালু করেছে।

ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে (Middle East) শুরু হয়েছে সংঘাত। ইরান ও ইজরায়েলের (Iran Vs Israel) মধ্যে শুরু হওয়া এই সংঘাতে পেরিয়ে গিয়েছে ৫ দিন। আপাতত কোনও তৈলবাহী জাহাজ হরমুজ প্রণালী (Strait of Hormuz) পার করতে পারছে না। ফলে, চাহিদা বাড়ছে তেলের। আবার ভারতের আমদানিকৃত তেলের বেশিরভাগটাই এখন আসে মধ্যপ্রাচ্যের ইরাক, সৌদি আরব, কুয়েতের মতো দেশ থেকে। আমেরিকার (United States Of America) সঙ্গে বাণিজ্য চুক্তি সই হওয়ার পর থেকেই কমেছে রাশিয়া থেকে তেল কেনা। ফলে, এই মুহূর্তে একটু হলেও চাপে পড়েছে আমাদের দেশ।

Frequently Asked Questions

এক্স (X) প্ল্যাটফর্মে এআই-জেনারেটেড যুদ্ধের ভিডিও পোস্ট করার ক্ষেত্রে নতুন কী নীতি গ্রহণ করা হয়েছে?

এক্স এখন থেকে এআই-এর সাহায্যে তৈরি সশস্ত্র যুদ্ধের ভিডিও পোস্ট করার সময় এআই-এর উল্লেখ না করলে শাস্তির মুখে পড়তে হবে।

এআই যুদ্ধের ভিডিও পোস্ট করলে শাস্তিমূলক ব্যবস্থা কী হবে?

প্রথমবার নীতি লঙ্ঘন করলে ব্যবহারকারীকে ৯০০ দিনের জন্য 'রেভিনিউ-শেয়ারিং' প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হবে। পরবর্তী লঙ্ঘনের ক্ষেত্রে স্থায়ীভাবে বিজ্ঞাপন থেকে আয় করার সুবিধা বাতিল করা হবে।

এক্স (X) প্ল্যাটফর্মে এআই-জেনারেটেড ভিডিওগুলো কীভাবে সনাক্ত করা হবে?

কমিউনিটি নোটস এবং জেনারেটিভ এআই টুল থেকে আসা মেটাডেটা বা ডিজিটাল সংকেত পরীক্ষা করে এই ভিডিওগুলি সনাক্ত করা হবে।

এক্স (X) প্ল্যাটফর্মে 'Made with AI' লেবেল যুক্ত করার উদ্দেশ্য কী?

এই লেবেল যুক্ত করার উদ্দেশ্য হলো সাধারণ ব্যবহারকারীরা যাতে সহজেই আসল ও নকল ভিডিওর পার্থক্য বুঝতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget