এক্সপ্লোর

Zerodha Fee Hike: স্টক মার্কেটে বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা, এবার জিরোধা নেবে ব্রোকারেজ চার্জ

Brokerage Charge Hike: নতুন নিয়ম অনুসারে স্টক মার্কেটে বিনিয়োগ হবে আরও ব্যয়বহুল। ইতিমধ্যেই বিনামূল্যে বিনিয়োগ বন্ধ করেছে ব্রোকারেজ ফার্ম জিরোধা (Zerodha)।

Brokerage Charge Hike: শেয়ারবাজারের (Stock Market) বিনিয়োগকারীদের (Investment) জন্য দুঃসংবাদ । বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI-র নিয়মে সাম্প্রতিক কিছু পরিবর্তনের পরই এসেই এই খবর। নতুন নিয়ম অনুসারে স্টক মার্কেটে বিনিয়োগ হবে আরও ব্যয়বহুল। ইতিমধ্যেই বিনামূল্যে বিনিয়োগ বন্ধ করেছে ব্রোকারেজ ফার্ম জিরোধা (Zerodha)।

নীতিন কামাথ এক ব্লগ পোস্টে বলেছেন
Zerodha-এর সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার নীতিন কামাথ মঙ্গলবার একটি ব্লগ পোস্টে বলেছেন – আমাদের ইক্যুইটি ডেলিভারি বিনিয়োগে ব্রোকারেজ ফি নিতে হতে পারে, যা বর্তমানে নেওয়া হয় না। বিনামূল্যেই এই পরিষেবা পান বিনিয়োগাকারীরা। তিনি আরও লিখেছেন, তার কোম্পানি ডেরিভেটিভ সেগমেন্ট অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংয়ে ব্রোকারেজ চার্জ বাড়াতে পারে।

শূন্য ব্রোকারেজ সহ প্রথম কোম্পানি
জিরোধা আগে ইক্যুইটি ট্রেড ডেলিভারির জন্য চার্জ করত। কিন্তু পরে কোম্পানি চার্জ সরিয়ে দেয় এবং ইক্যুইটি ট্রেড ডেলিভারি ফ্রি করে দেয়। Zerodha 2015 সালে জিরো ব্রোকারেজ চালু করার মাধ্যমে প্রথম ডিসকাউন্ট ব্রোকারেজ কোম্পানি হয়ে ওঠে। এই নীতিটি Zerodha কে বৃহত্তম ডিসকাউন্ট ব্রোকারেজ ফার্মে পরিণত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোম্পানি করে দেয়। এখন Zerodha বলছেন যে SEBI-এর সাম্প্রতিক নিয়মের কারণে ইক্যুইটি ট্রেডের ডেলিভারির জন্য এটি আবার চার্জ করতে পারে।

SEBI-র সার্কুলার কী বলছে?
প্রকৃতপক্ষে, বাজার নিয়ন্ত্রক SEBI 1 জুলাই শেয়ার বাজার সম্পর্কিত বিভিন্ন চার্জ সম্পর্কে একটি সার্কুলার জারি করেছে। সেবি সার্কুলারে বলেছে, মার্কেট ইনস্টিটিউশনগুলির চার্জ ও এক্সচেঞ্জ ট্রেডারসদের কাছ থেকে নেওয়া চার্জগুলির মধ্যে অভিন্নতা থাকা উচিত। সেবি আরও বলেছে, চার্জ কাঠামো স্ল্যাব ভিত্তিক হওয়া উচিত নয় তবে ব্যবসার পরিমাণ নির্বিশেষে সব ব্রোকারের জন্য এই চার্জ অভিন্ন হওয়া উচিত।

কীভাবে রোজগার করে জিরোধা
SEBI-এর সার্কুলারটির প্রভাব ব্যাখ্যা করে কামাথ বলেছেন, ব্রোকাররা ক্লায়েন্টদের কাছ থেকে কী চার্জ নেয় এবং মাসের শেষে তারা এক্সচেঞ্জ ব্রোকারদের কাছ থেকে যা সংগ্রহ করে তার মধ্যে খুব একটা পার্থক্য নেই। Zerodha এর ক্ষেত্রে দেখানো হয়েছে রাজস্বের 10 শতাংশ আসে এই রিবেটের মাধ্যমে, যেখানে 90 শতাংশ রাজস্ব আসে F&D ট্রেডের মাধ্যমে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Best Stock To Buy: চলতি বছরেই দেবে দুরন্ত রিটার্ন, এই ১৬টি স্টকের হতে পারে সেরা বাজি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
Gold Price Today : এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা
E20 Petrol Contro : E20 পেট্রোল ব্যবহার করলে কত মাইলেজ কমবে ? এবার সংসদে বড় স্বীকারোক্তি সরকারের
E20 পেট্রোল ব্যবহার করলে কত মাইলেজ কমবে ? এবার সংসদে বড় স্বীকারোক্তি সরকারের

ভিডিও

TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া
TMC News: 'এই টাকাগুলো কীসের টাকা? কোথা থেকে পেল টুলু মণ্ডল এত টাকা?' বললেন প্রাক্তন পুলিশ কর্তা।
Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
Taslima Nasrin News:
Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget