এক্সপ্লোর

বিলাসী জীবনে টাকা চাই, যাদবপুরে বাবাকে খুন ছেলের, অনুমান পুলিশের

এক প্রতিবেশী জানিয়েছেন, টাকা নিয়ে অর্পণ প্রায়ই অশান্তি করতেন। গতকাল সন্ধেতেও বাবাকে মারধর করেন।

  কলকাতা: নিজের খরচ প্রচুর অথচ রোজগার নেই। তাই অবসরপ্রাপ্ত টাইপিস্ট বাবাকে টাকার জন্য চাপ দিত ছেলে। ফ্ল্যাট বিক্রির টাকাটা হাতছাড়া করতে চাননি প্রৌঢ়। তাই মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে গুণধর সন্তান খুন করেছে তাঁকে। যাদবপুরে প্রৌঢ় খুনের ঘটনায় এমনই অনুমান করছে পুলিশ। অভিযুক্ত ছেলেকে মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। যাদবপুরের রায়পুর ইস্ট রোডের আবাসনে প্রৌঢ় খুনের ঘটনায় নানা প্রশ্নের এখনও উত্তর নেই। পুলিশ জানার চেষ্টা করছে, বিলাস বহুল জীবন যাপন করতে বাধা দেওয়ায় খুন? নাকি মানসিক ভারসাম্য হারিয়ে বাবাকে আক্রমণ করে ছেলে? খুনের নেপথ্যে সঠিক কারণ কী? শুক্রবার রাত ৯টা নাগাদ রক্তাক্ত অবস্থায় এক প্রৌঢ়কে উদ্ধার করে পুলিশ। বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ভারী কিছু দিয়ে আঘাত করার ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পেশায় আদালতের টাইপিস্ট ছিলেন মৃত শুভময় বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছ থেকে টাকা নিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন ছেলে অর্পণ। লকডাউনে নিজের একটি ফ্ল্যাট বিক্রিও করে দেন প্রৌঢ়। প্রতিবেশীরা দাবি করেছেন, টাকা নিয়ে প্রায়ই বচসা হত বাবা ছেলের। বাবাকে প্রায়ই মারধর করতেন ছেলে। এক প্রতিবেশী জানিয়েছেন, টাকা নিয়ে অর্পণ প্রায়ই অশান্তি করতেন। গতকাল সন্ধেতেও বাবাকে মারধর করেন। তারপর পাড়ার লোকজনের সঙ্গে ঝামেলা করেন। ঘরে ফেরত দিতে গিয়ে দেখেন, বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে। যদিও মা দাবি করছেন, ছেলের কোনও দোষ নেই। তাঁর বক্তব্য, ছেলে কিছু করেনি। তাঁর স্বামী ৩২ বছর ধরে কিছুই দেয়নি তাঁদের। ছেলের দোষ নেই। তবে পুলিশ মনে করছে, ফ্ল্যাট বিক্রির টাকা নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা। তদন্তকারীরা দাবি করেছেন, মানসিক সমস্যা রয়েছে অর্পণের। তাঁকে মানসিক চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের নেপথ্যে সঠিক কারণ কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Crime News: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
Crime Story : 'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!
'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget