এক্সপ্লোর

ধরা পড়ল সিসিটিভি-তে, লিভ-ইন পার্টনারকে ফ্লাইওভার থেকে ছুঁড়ে ফেলে খুন, গ্রেফতার যুবক

উজ্জ্বয়িনীর অতিরিক্ত পুলিশ সুপার রূপেশ দ্বিবেদী বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ তদন্তে খুবই সাহায্য করেছে। ফুটেছে দেখা গিয়েছে, গত বুধবার দুপুর দেড়টা নাগাদ দুজনে ব্রিজের উপর দিয়ে খানিক হাঁটলেন। তারপর একটা জায়গায় খানিকক্ষণ বসলেন। কথা বললেন। তারপর আবার চলতে শুরু করলেন।একটা সময়ে হঠাৎ করেই লোকটি মহিলাকে দুহাতে তুলে ধরে ব্রিজের পাশ দিয়ে ছুঁড়ে ফেলে দিল নিচে!

মুম্বই: নিজের লিভ-ইন পার্টনারকে ফ্লাইওভারের উপর থেকে ছুঁড়ে ফেলে দিলেন এক ব্যক্তি। সেই দৃশ্য সিসিটিভিতে দেখে তাকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে। জানা গিয়েছে বছর তিরিশের ওই যুবকের নাম সচিন বাউরাশি। সে নীলগঙ্গা এলাকার জাবরান কলোনির বাসিন্দা। পেশায় স্যানিটাইজেশন কর্মী। নিহত যুবতীর নাম কাজল। বয়স ২৪ বছর। তাকে একসময়ে শহরের মহাকাল ও বেগমগঞ্জ এলাকায় ভিক্ষা করতে দেখেছে অনেকেই। হরি পাঠক ওভারব্রিজের তলায়, মাধবগঞ্জ স্কুলের সামনে থেকে কাজলের থেঁতলে যাওয়া দেহ উদ্ধার করেছে পুলিশ। উজ্জ্বয়িনীর অতিরিক্ত পুলিশ সুপার রূপেশ দ্বিবেদী বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ তদন্তে খুবই সাহায্য করেছে। ফুটেছে দেখা গিয়েছে, গত বুধবার দুপুর দেড়টা নাগাদ দুজনে ব্রিজের উপর দিয়ে খানিক হাঁটলেন। তারপর একটা জায়গায় খানিকক্ষণ বসলেন। কথা বললেন। তারপর আবার চলতে শুরু করলেন।একটা সময়ে হঠাৎ করেই লোকটি মহিলাকে দুহাতে তুলে ধরে ব্রিজের পাশ দিয়ে ছুঁড়ে ফেলে দিল নিচে! দ্বিবেদী জানাচ্ছেন সচিন খোশমেজাজে যখন নিকটবর্তী রেল স্টেশনে বসে ছিল তখনই আচমকা তাকে পাকড়াও করে পুলিশ। সচিনের কোনও ধারণাই ছিল না যে সিসিটিভির কারণে পুলিশ ততক্ষণে জেনে গিয়েছে তার কুকীর্তি। থানায় জেরার মুখে সে পুলিশকে বলে যে সে কাজলের সঙ্গে গত দু বছর ধরে লিভ-ইন করছিল। কিন্তু কাজল সম্প্রতি অন্য একটি লোকের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে বলে সেই রাগেই সে তাকে হত্যা করেছে।

সেরা শিরোনাম

Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget