এক্সপ্লোর

Abhishek Banerjee: ৪ বছরে বিমানভাড়া ১৩০ কোটিরও বেশি, অধিকাংশই অভিষেকের চার্টার্ড ফ্লাইটের খরচ! বিস্ফোরক তথ্য

Abhishek Banerjee News: ভোটে ভরাডুবি হয়েছে! ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ভাঙনের গ্রাসে পড়েছে দল!

দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর দল যখন সঙ্কটে পড়েছে, সেই সময় চার্টার্ড ফ্লাইটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এরইমধ্যে সামনে এল তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের তথ্য। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৪ বছরে বিমানভাড়া হিসেবে তৃণমূলের খরচ হয়েছে ১৩০ কোটি টাকারও বেশি। সূত্রের দাবি, যার বেশিরভাগটাই খরচ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতে।

বিতর্কে অভিষেকের চার্টার্ড বিমান!

ভোটে ভরাডুবি হয়েছে! ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ভাঙনের গ্রাসে পড়েছে দল! গোঁদের ওপর বিষফোড়ার মতো একের পর এক নেতা দল ছাড়ছেন! কর্পোরেশন থেকে পুরসভা, তৃণমূলের মেয়র, চেয়ারম্যানরা পদত্যাগ করছেন! আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আকাশ-বিলাস নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শুক্রবার চার্টার্ড বিমানে করে দিল্লি যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। আর এই প্রেক্ষাপটে সামনে এসেছে তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের হিসেব। 

যাতায়াতের খরচ ১৩০ কোটি!

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে, নির্বাচন কমিশনকে জমা দেওয়া তৃণমূলের অডিট রিপোর্টকে উদ্ধৃত করে বলা হয়েছে, ২০২২ থেকে ২০২৫, এই চার বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়া বাবদ তাদের খরচ হয়েছে ১৩০ কোটি টাকারও বেশি! তৃণমূল সূত্রে খবর, ভাড়া বাবদ বিপুল এই খরচের বেশিরভাগটাই হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতের জন্য। প্রসঙ্গত উল্লেখ করা দরকার, ভোট ছাড়া বাকি সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভাড়া করা বিমান ও হেলিকপ্টার ব্যবহার করেছেন। সেই খরচ দলের নয়। কোন বছরে বিমান ভাড়া বাবদ কত টাকা খরচ হয়েছে, তাও বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

কোথায় কত? অভিষেকের বহুমূল্য যাতায়াত.. 

তৃণমূলের জমা দেওয়া অডিট রিপোর্টকে উদ্ধৃত করে বলা হয়েছে,  ২০২২ সালে বিমান ভাড়া বাবদ খরচ হয়েছে ৩৫ কোটির বেশি টাকা। ২০২৩-এ সেই অঙ্কটা ছিল প্রায় ১৩ কোটি। ২০২৪-এ, লোকসভা ভোটের বছরে কমবেশি ৫০ কোটি টাকা বিমান ভাড়া বাবদ খরচ করেছে তৃণমূল। ২০২৫ সালে কোনও ভোট না থাকলেও ৩৭ কোটি টাকার বেশি বিমান ভাড়ায় খরচ করেছে রাজ্যের প্রাক্তন শাসকদল। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশনে তৃণমূল যে খরচের হিসেব জমা দিয়েছে, সেই অনুযায়ী, ২০২৪-এর লোকসভা ভোটের বছরে তাদের নির্বাচনে খরচ হয়েছে প্রায় ৮২ কোটি টাকা। এর অর্ধেকের বেশিই খরচ হয়েছে শুধু বিমান ভাড়া হিসেবে। ওই বছরেই গোটা দেশে বিমান ভাড়া বাবদ বিজেপি খরচ করেছে প্রায় ১৭৪ কোটি টাকা। 

কিন্তু তৃণমূলের মতো একটি আঞ্চলিক দলে বিমান ভাড়া বাবদ এই বিপুল খরচের বহর গোটা দেশেই কার্যত নজিরবিহীন বলে মনে করছে অনেকে। ভোটে শোচনীয় হারের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্রোহী বিধায়করা।  তাতে নতুন মাত্রা যোগ করেছে সামনে আসা তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের প্রসঙ্গ। 

আরও পড়ুন: Bengal T20: বৃষ্টিতে পণ্ড উৎসব, ইডেনের মন জিতলেন রূপম ইসলাম, ফাইনালের প্রাপ্তি শুধু ফসিলস

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Advertisement

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget