কলকাতা :অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ED। কালীঘাট রোডের বাড়িতে হঠাৎ হানা দেয় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় সমন দিতে হাজির ED। সামনের সপ্তাহে হাজিরার জন্য নোটিস দেওয়া হয়।                         

Continues below advertisement

সোমবার CID গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এ বার ফের তাঁর বাড়িতে হাজির গেল ইডি। বুধবার বিকেলে তাঁর কালীঘাটের বাড়িতে যান ইডি-র দুই আধিকারিক। ইডি সূত্রে খবর, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য তাঁকে নোটিস দিতে এসেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কিন্তু সেই সময় বাড়িতে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে নোটিস দিতে পারেননি ইডি আধিকারিকেরা। জানা যায়, আগামী ১৫ জুন প্রাথমিকের মামলার তদন্তের জন্য তাঁকে তলব করা হয়েছে। অর্থাৎ অভিষেককে ১৫ জুন হাজিরা দিতে হবে ED দফতরে।  আরও পড়ুন - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID আধিকারিকরা                                     

সূত্রের খবর, মানি লন্ডারিং অর্থাৎ অবৈধভাবে টাকা লেনদেন নিয়ে ED তদন্ত করবে। পূর্বে CBI তরফে যে চার্জশিট পেশ করা হয়েছিল সেখানে CBI উল্লেখ করেছিল যে, চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা বাজার থেকে তোলা হয়েছে। এই টাকা কালীঘাটের কাকুর হাত ধরে পৌঁছে গিয়েছিল  ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র অ্যাকাউন্টে। চার্জশিটে একটি অডিওর কথাও উল্লেখ আছে। যেখানে ED দাবি করেছে, টাকা লেনদেনের ক্ষেত্রে বহু মানুষের সঙ্গে কথা হয়েছে কালীঘাটের কাকুর সঙ্গে। একটি জায়গায় কথোপকথনের সময় তিনি বলছেন 'সাহেব' মানবেন না। কত টাকায় চাকরি বিক্রি করতে হবে। সমস্তকিছু যাবতীয় তথ্য উঠে এসেছিল এই রেকর্ডিং-এ। চাকরি দুর্নীতির এই সমস্ত তথ্য সামনে রেখে যখন তদন্ত শুরু হয়।  তবে, এই সাহেব আসলে কে? প্রশ্ন উঠেছে বার বার।                         আরও পড়ুন - ১৫ দিন নয়, অভিষেককে ৭ দিন সময় দিল CID, কবে হাজিরা ?                                                     

Continues below advertisement