এক্সপ্লোর

Aliah University: হস্টেলে বিদ্যুৎ ও পানীয় জল বন্ধ করে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

Aliah University: বিক্ষোভকারীদের দাবি, বর্তমান পরিস্থিতিতে বাড়ি ফিরতে না পারায় হস্টেলে থেকেই পড়াশোনা করছিলেন পড়ুয়াদের একাংশ। সম্প্রতি হস্টেল খালি করার নোটিস জারি করে আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কলকাতা: করোনা আবহে অমানবিক ছবি নিউটাউনের (Newtown) আলিয়া বিশ্ববিদ্যালয়ে (Aliah University)। হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্যুৎ ও পানীয় জল বন্ধ করে দেওয়ার অভিযোগ পড়ুয়াদের। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবেদন জানিয়েও লাভ হয়নি বলে দাবি। প্রতিবাদে গতকাল রাতে হস্টেলের বাইরে বিক্ষোভ দেখান পডুয়ারা।

বিক্ষোভকারীদের দাবি, বিদেশ ও ভিনরাজ্য থেকে আসা পড়ুয়ারা বর্তমান পরিস্থিতিতে বাড়ি ফিরতে না পারায় হস্টেলে (Hostel) থেকেই পড়াশোনা চলছিল। সম্প্রতি হস্টেল খালি করার নোটিস জারি করে আলিয়া বিশ্ববিদ্যালয় (Aliah University) কর্তৃপক্ষ। পড়ুয়ারা তাতে রাজি না হওয়ায় গতকাল দুপুরে বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে হস্টেলে ৪০ জন ছাত্র ও ১৫ জন ছাত্রী রয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

আরও পড়ুন: Cyber Fraud: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সব টাকা! এবার প্রতারণার শিকার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ৩ অধ্যাপিকা

বিক্ষোভকারী এক ছাত্র জানান, “দুটো হস্টেল (Hostel) রয়েছে। যার মধ্যে একটা ১৯ ফ্লোরের অন্যটা ১৪ বা ১৬ ফ্লোরের। কারেন্ট অফ করে দেওয়া হয়েছে। যেটা একেবারেই অমানবিক কাজ। আলিয়ার বিশ্ববিদ্যালয়ের (Aliah University) হস্টেলের চেয়ারম্যান এবং এইচএমসি যাঁরা আছেন তাঁরা করেছেন। মূল বক্তব্য যে তাঁরা আমাদের হস্টেল থেকে বের করে দিতে চাইছেন। পরীক্ষা চলছে সেই মুহূর্তে কারেন্ট অফ করে দেওয়া হয়েছে।’’ 

এদিকে  এবার স্বজনপোষণ, প্যানেল প্রকাশ না করেই চাকরি দেওয়ার অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। সেখানে নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলার ভিত্তিতে আগামী ২ সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কম যোগ্যতাসম্পন্নকে চাকরি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ৩ সপ্তাহ পরে হাইকোর্টে ফের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন: Kolkata Municipal Corporation: কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডে নিকাশি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ বিতর্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget